বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম * ৪8৪ “আমি আমার এই কন্যাদ্ধয়ের একজনকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, এই শর্তে যে, তুমি আট বছর আমার কাজ করবে, যদি তুমি দশ বছর পূর্ণ করো, সে তোমার ইচ্ছা (তাহলে তা উত্তম হয়)। আমি তোমাকে কষ্ট দিতে চাই না৷ আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারী পাবে।” মুসা বললো, “আমার ও আপনার মধ্যে এই চুক্তিই থাকলো । এই দুটি মেয়াদের কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না (আমার প্রতি কোনো ধরনের বাড়াবাড়ি করা হবে না)। আমরা যে-বিষয়ে কথা বলছি আল্লাহ তার সাক্ষী ।”' [সুরা কাসাস : ২৬-২৮] rd DEEN 0 3 U8 GE Co 5 I af 8 Sms Cn (আল্লাহপাক বলেন,) “তারপর তুমি কয়েক বছর মাদয়ানবাসীদের মধ্যে ছিলে, হে মুসা, এরপর তুমি নির্ধারিত সময়ে উপস্থিত হলে। এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি” [সুরা তোয়া-হা : আয়াত 80০-8১] মুসা আলাইহিস সালাম-এর শ্বশুর কে ? কুরআন মাজিদ হযরত মুসা আ. এবং মাদয়ানের বুযুর্গ বৃদ্ধ ব্যক্তি সম্পর্কে যেসব ঘটনা বর্ণনা করেছে, তার মধ্যে কোনো এক স্থানের বৃদ্ধের নাম উল্লেখ করা হয় নি। এ-কারণে এতিহাসিক বিবেচনায় মাদয়ানের বৃদ্ধের নাম সম্পর্কে ইতিহাসবেত্তা ও মুফাস্্‌সিরগণের মধ্যে বিভিন্ন প্রকারের বক্তব্য পাওয়া যায়। নিম্নে সেগুলো আলোচিত হলো : ১। মুফাস্সিরগণ, জীবনচরিত লেখকগণ, আরবের সাহিত্যিকগণের বিরাট একটি অংশ ধারণা করেন যে, ইনি হযরত শুআইব আ. ৷ এই মতটি খুবই প্রসিদ্ধ এবং ব্যাপকভাবে স্বীকৃত । রহ. হাসান বসরি রহ. থেকে এই বক্তব্য উদ্ধৃত করেছেন, “লোকে বলে, মুসা আ.-এর শ্বশুর হযরত শুআইব আ. !”** ২৬ প্রাগুক্ত, সুরা কাসাস। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।