বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

onecouennassnennnnnnanannenennennunacnnenncnnseannnereeenrnbiaenseesttteacdsncncnactcretncsssatocessscncnecneenssrnnsneaessse ক" নারী তাদের পশুগুলোকে আগলাচ্ছে (পানির কাছে যেতে বারণ করছে) । মুসা বললো, “তোমাদের কী ব্যাপার?” তারা বললো, “আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারি না, যতক্ষণ রাখালেরা তাদের জানোয়ারগুলোকে নিয়ে সরে যায়। আমাদের পিতা অতি বৃদ্ধ ৷” মুসা তখন তাদের পক্ষে পশুগুলোকে পানি পান করালো। তারপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বললো, “হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে-অনুগ্রহ করবে আমি তার কাঙাল” তখন নারী দুজনের একজন লজ্জা-জড়িত চরণে তার কাছে এলো এবং বললো, ‘আমার পিতা আপনাকে আমন্ত্রণ করছেন, আমাদের জানোয়ারগুলোকে পানি পান করানোর পারিশ্রমিক দেয়ার জন্য৷” তখন মুসা তার কাছে এসে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলো। সে বললো, “ভয় করো না, তুমি জালিম 9 সম্প্রদায়ের কবল থেকে বেচে গেছো ।'” [সুরা কাসাস আয়াত ২২-২৫] তাওরাতে এখানেও দুটি জায়গায় মতভিন্ৃতা রয়েছে: ক. তাওরাত বালিকাদের সংখ্যা দুইয়ের জায়গায় সাত বলেছে । খ. তাওরাত বলে, বালিকারা পানি উঠিয়ে হাউজ পূর্ণ নিয়েছিলো। কিন্তু অন্য লোকেরা বল প্রয়োগ করে বালিকাদের হটিয়ে দিয়ে নিজেদের পশুগুলোকে পান পান করাতে শুরু করে দিলো । এই কাণ্ড দেখে হযরত মুসা আ. ক্রুদ্ধ হয়ে উঠলেন । এখানেও আমাদের কুরআন মাজিদের বর্ণনাকেই নির্ভরযোগ্য মনে করা কর্তব্য। প্রথমত এইজন যে, পূর্ববতী মতভিন্ৃতার জায়গাগুলোতে কুরআনের বর্ণনাকেই যুক্তিযুক্ত এবং স্বাভাবিকতার অনুরূপ দেখা গেছে। দ্বিতীয়ত এইজন্য যে, এখানেও সংখ্যার ব্যাপারটি থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেও তাওরাতের অন্যান্য বিষয় এ-কারণে সঠিক নয় যে, বালিকাদের মাদয়ান গোত্রের এবং সেই বসতিরই বাসিন্দা বলে মনে হয়। কূপের জায়গায় এ-ধরনের ঘটনা দৈনিকই তাদের সঙ্গে ঘটতো । সুতরাং তাদের জানা ছিলো যে, এই শক্তিবানের দল কোনোক্রমেই তাদেরকে অগ্রসর হতে দেবে না। আর আরব দেশের কবিদের কথা থেকেও এটাই প্রকাশ পায় যে, পানির ব্যাপারে তাদের দেশে দুর্বলদের ওপর শক্তিশালীদের অগ্রাধিকার ছিলো। শুধু আরব কেনো, গোটা দুনিয়ার প্রতিটি অংশে এই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।