বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

সবার আগে । যেমন : আরবের বিখ্যাত কবি আমর বিন কুলসুম বলেন yi sll U3)y 0) pS) bby 14S Up op) ‘আমরা যখন কোনো পানির কাছে যাই তখন উত্তম ও পরিষ্কার পানি পান করি। আর আমরা ছাড়া অন্যরা (যারা আমাদের চেয়ে দুর্বল) পান করে ঘোলা পানি ও মাটি ।'** এই কবিতাটি প্রকৃতপক্ষে আমর বিন কুলসুম ও তাঁর গোত্রের অবস্থারই প্রতীক নয়; বরং তা হুবহু আয়নার মতো গোটা দুনিয়ার অত্যাচারী শাসনের চিত্র । যাইহোক । হযরত মুসা আ. এই অবস্থা বরদাশত করতে পারলেন না। তিনি একটু এগিয়ে গিয়ে বালিকা দুটিকে জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের পশুগুলোকে পানি পান করাচ্ছো না কেনো? তারা দুজনই জবাব দিলো, আমরা দুর্বল ও অক্ষম । পশুগুলোকে নিয়ে অগ্রসর হলে এই শক্তিমানেরা পেছন থেকে আমাদের হটিয়ে দেয় । আর আমাদের পিতা একজন বৃদ্ধ ও দুর্বল । তার এখন এই শক্তি নেই যে, তিনি শক্তিমানদের এই ভিড় সরিয়ে সামনে অগ্রসর হন। কাজেই যখন এরা পানি পান করিয়ে চলে যাবে, তখন অবশিষ্ট পানি যা কিছু থাকবে তা-ই আমরা আমাদের পশুদেরকে পান করিয়ে বাড়ি ফিরবো । এটাই আমাদের প্রাত্যহিক নিয়ম । এসব কথা শুনে মুসা আ. উত্তেজিত হয়ে উঠলেন এবং ভেড়ার গোটা পালসহ ভিড় সরিয়ে সামনে অগ্রসর হয়ে কূপের কাছে পৌছলেন। তিনি কূপের বড় বালতিটি নিয়ে কূপে ফেললেন এবং পানি ভর্তি করে একাই টেনে তুললেন। এভাবে তিনি বালিকা দুটির পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। হযরত মুসা আ. যখন মানুষের ভিড় ঠেলে নি্ভীকতার সঙ্গে ভেতরে প্রবেশ করতে লাগলেন, তখন যদিও তা উপস্থিত লোকদের মনে অসন্তোষ ও বিরক্তির ভাব উদ্রেক করেছিলো, কিন্তু তার গান্তীর্যপূর্ণ চেহারা ও দৈহিক শক্তি দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিলো । এরপর মুসা mmm * পডক্তি দুটি কবির ৬০৬ ৩১। ৯ 3! নামক যুআল্লাকার অন্তর্গত । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।