হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ৩৬ oneoenvennnennenuntennannnnonnoneunettnnaetsssonthsssstcnettnnnannasnionnnnssanreccannsecoedosnaconnsnnttennannsnitenancnansesnnnnnecnn হযরত মুসা আ. ফেরআউনের ভয়ে পলায়ন করেছিলেন। ফলে তার সঙ্গে কোনো সাথিও ছিলো, পথপ্রদর্শকও ছিলো না। এমনকি কোনো পাথেও তার সঙ্গে ছিলো। আর দ্রুত চলার জন্য তার পা দুটিও ছিলো খালি। আবু জাফর আত-তাবারি রহ. হযরত সাঈদ বিন জুবাইর রা. থেকে রেওয়ায়েত করে লিখেছেন যে, এই গোটা সফরে মুসা আ.-এর খাদ্য গাছের পাতা ছাড়া আর কিছুই ছিলো না । নগনুপদ হওয়ার কারণে এই দীর্ঘ সফরে তার পায়ের তলার চামড়া পর্যন্ত খুলে গিয়েছিলো । এই অস্থির ও উদ্বিগু অবস্থায় হযরত মুসা আ. মাদয়ানের ভূমিতে প্রবেশ করলেন।*” মাদয়ানের পানি হযরত মুসা আ. মাদয়ানের মাটিতে পদার্পণ করলেন। তিনি দেখতে পেলেন যে, কূপের সামনে পানি পান করানোর জায়গার ওপর অসম্ভব ভিড় লেগে রয়েছে। লোকেরা তাদের গৃহপালিত পশুগুলোকে পানি পান করাচ্ছে। কিন্তু এই ভিড়ের একটু দূরে দুটি বালিকা দাড়িয়ে আছে এবং তাদের পশুগুলোকে পানির দিকে যেতে বারণ করছে । হযরত মুসা আ. বুঝে ফেললেন যে, এখানেও সেসব কর্মকাণ্ডই হচ্ছে যা দুনিয়ার জালিম শক্তিগুলো করে যাচ্ছে। তারা আল্লাহ তাআলার উত্তম বিধানকে লঙ্ঘন করে সম্প্রদায়গুলোর যাবতীয় কর্মকাণ্ড ও শৃঙ্খলাকেও জুলুমের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে দিয়েছে। মনে হয়, বালিকা দুটি কোনো দুর্বল পরিবারের সদস্য । সে-কারণেই তাদেরকে এভাবে অপেক্ষা করতে হচ্ছে। শক্তিশালী লোক ও জালিমেরা তাদের পশুগুলোকে পানি পান করিয়ে তৃপ্ত করিয়ে নেয়ার পর এবং যত লোক এখানে পানি পান করাতে এসেছে তাদের সবাই পানির কাছ থেকে চলে যাওয়ার পর অবশিষ্ট পানি যা-কিছু থাকবে তা সেসব দুর্বলের পশুগুলোর অংশ হবে। দুর্বলের জন্য প্রত্যেক শক্তিমান এই বিধানই সাব্যস্ত করে রেখেছে যে, প্রতিটি স্বার্থ ও লাভের বেলায় অগ্রাধিকার থাকবে শক্তিমানদের এবং দুর্বলদের পালা আসবে পরে। আর সবলদের খাওয়ার পালা আসবে ** তারিখুল উমাম ওয়াল মুলুক, আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি, ১ম খণ্ড, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।