US BES) i on BES US CS) “এবং (হে মুসা,) তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে; তখন আমি তোমাকে মনঃপীড়া থেকে মুক্তি দিই, আমি তোমাকে বহু পরীক্ষা করেছি ।” [সুরা তোয়া-হা : আয়াত ৪০] এ-জায়গায় কুরআন ও তাওরাতের বর্ণনায় কিছুটা ভিন্নতা দেখা যায় । ক. কুরআন মাজিদ দ্বিতীয় দিনের ঝগড়কারীদের একজনকে বনি ইসরাইলের এবং দ্বিতীয়জনকে মিসরীয় (ফেরআউনি) বলেছে। আর তাওরাত বলেছে, দুজনই বনি ইসরাইলের ছিলো । খ. তাওরাতে সেই ব্যক্তির কথা উল্লেখ করা হয় নি, যিনি মুসা আ.-কে ফেরআউন ও তার পারিষদবর্গের পরামর্শ সম্পর্কে সংবাদ দিয়েছিলো । কিন্তু এ-দুটি বিষয় সম্পর্কে (নিরপেক্ষ চিন্তায়) জ্ঞান ও প্রকৃতি এদিকেই পথ প্রদর্শন করে যে, কুরআন মাজিদের বিবরণই সত্য এবং তার ওপরই বিশ্বাস রাখা আবশ্যক । কেননা, ফেরআউনের সম্প্রদায়ের কাছে বনি ইসরাইরের প্রাণের কোনো মূল্যই ছিলো না যে, হযরত মুসা আ.-এর হতো। আর দ্বিতীয় কথা হলো, তাওরাতের বর্ণনার সঙ্গে এটি একটি স্বাভাবিক সংযোগ, যা বিশ্বাস ও জ্ঞানের সঙ্গে করা হয়েছে। হযরত মুসা আ. ও মাদয়ান ভূমি গযরত শুআইব আ.-এর ঘটনাবলিতে মাদয়ান সম্পর্কে অনেককিছু লেখা হয়েছে। হযরত মুসা আ. যখন মিসর থেকে বের হয়ে যেতে সংকল্প করলেন, তখন তিনি মাদয়ান দেশকেই মনোনীত করলেন । মাদয়ানের লোকালয়টি মিসর থেকে অষ্টম মঞ্জিলে অবস্থিত ছিলো ।”* মাদয়ানকে সম্ভবত তিনি এইজন্য মনোনীত করেছিলেন যে, মাদয়ানবাসীদের এই গোত্রটি হযরত মুসা আ.-এর নিকটতম আত্মীয়তার সূত্রে আবদ্ধ ছিলো। কেননা, মুসা আ. ছিলেন হযরত ইসহাক বিন হযরত ইবরাহিম আ.-এর বংশধর আর মাদয়ানের এই গোত্রটি হলো হযরত ইসহাক আ.-এর ভাই মাদয়ান বিন ইবরাহিম আ.-এর বংশ থেকে উদুত । meee পৃষ্ঠ বিল উষাম ওয়াল মুলুক, আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাৰারি, ১ম খণ্ড, ০৫, সাঈদ বিন জুবাইর রা. থেকে বর্ণিত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।