হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম * ৩৪ ne 0 fw uy oh 8 es L8G of dy wd 01 Alu Cl oy 2 uJ As Bd call tp JF) He O tai SA be Go EFS 0 edi pS EPS Bi Sn yall (aad 5) pu) Geol p13 Co 35 5 J ‘সে নগরীতে প্রবেশ করলো, যখন এর অধিবাসীরা ছিলো অসতর্ক ৷ ওখানে সে দুটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখলো, একজন তার নিজের দলের এবং অপরজন তার শত্রু দলের ৷ মুসার দলের লোকটি তার শত্রুর বিরুদ্ধে তার সাহায্য প্রার্থনা করলো। তখন মুসা তাকে (শত্ৰুদলের লোকটাকে) মুষ্টযাঘাত করলো। এইভাবে সে তাকে হত্যা করে বসলো । মুসা বললো, এ তো শয়তানের কাণ্ড, সে তো প্রকাশ্য শত্রু ও বিত্রান্তকারী ৷” সে (মুসা) বললো, “হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি; সুতরাং আমাকে ক্ষমা করো। তখন তিনি তাকে ক্ষমা করে দিলেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু । সে আরো বললো, “হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছো, আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হবো না। এরপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তার সকাল হলো । হঠাৎ সে শুনতে পেলো, আগের দিন যে-ব্যক্তি তার সাহায্য চেয়েছিলো, সে তার সাহায্যের জন্য চিৎকার করছে। মুসা তাকে বললো, “তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি ।” এরপর মুসা যখন উভয়ের শত্রুকে (মুসা আ. ও ইসরাইলি ব্যক্তিটির শত্রু এক কিবতিকে) ধরতে উদ্যত হলো তখন সে-ব্যক্তি বলে উঠলো, “গতকাল তুমি এক ব্যক্তিকে যেভাবে হত্যা করেছো, সেভাবে কি আমাকেও হত্যা করতে চাচ্ছো? তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চাচ্ছো, শান্তি স্থাপনকারী হতে চাচ্ছো না।” নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো ও বললো, “হে মুসা, (ফেরআউনের) পারিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে। সুতরাং তুমি (মিসর থেকে) বাইরে চলে যাও । আমি তো তোমার কল্যাণকামী ।” ভীত সতর্ক অবস্থায় সে ওখান থেকে বের হয়ে পড়লো এবং বললো, “হে আমার প্রতিপালক, তুমি জালিম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো ।””’ [সুরা কাসাস : আয়াত ১৫-২১| www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।