হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ৩২ cospnsanannnnootonennannotncnnnnntosonnnnasssnnneonsnesnnscnoennantsionsnnenscsncncncsactnirerniasnnississnnntsiceeccoeeewreeesnennnenesicet এই ঘটনা দেখে মুসা আ. দ্বিগুণ অসন্তোষ অনুভব করলেন। একদিকে মিসরীয় ব্যক্তির জুলুম, অপরদিকে ইসরাইলি ব্যক্তি চিৎকার-চোচামেচি এবং গতকালের ঘটনার স্মরণ-_এসব বিরক্তির মধ্যে তিনি মিসরীয় ব্যক্তিকে নিবৃত্ত করার জন্য হাত বাড়ালেন। আর সঙ্গে সঙ্গে ইসরাইলি ব্যক্তিকেও ধমক দিয়ে বললেন, ৮৪ 54 4 ‘তুই তো স্পষ্টই একজন বিভ্রান্ত লোক।””” অর্থাৎ অযথা ঝগড়া বাধিয়ে সাহায্যের জন্য প্রার্থনা করতে থাকিস! ইসরাইলি ব্যক্তি হযরত মুসা আ.-কে তার দিকে হাত বাড়াতে দেখে এবং তার সম্পর্কে অস্তষ্টিমূলক কঠিন কথা শুনে মনে করলো যে, ইনি এখন তাকে প্রহার করার জন্যই হাত বাড়িয়েছেন এবং তাকে ধরতে চাচ্ছেন। তখন সে উদ্বেগের সঙ্গে বলে উঠলো_ 2b 8 Vee 08 Of Uy bf OL lu CY CS US bi Of bs (aad By) Glas pn 0G Lf bf 0 ‘গতকাল তুমি এক ব্যক্তিকে যেভাবে হত্যা করেছো, সেভাবে কি আমাকেও হত্যা করতে চাচ্ছো? তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চাচ্ছো, শান্তি স্থাপনকারী হতে চাচ্ছো না ।' [সুরা কাসাস : আয়াত ১৯] মিসরীয় লোকটি এসব কথা শুনে তৎক্ষণাৎ ফেরআউনের পারিষদবর্গের কাছে গিয়ে সমস্ত ঘটনা শুনালো। তারা ফেরআউনের কাছে গিয়ে জানালো যে, মুসা গতকালের মিসরীয় ব্যক্তির হত্যকারী। ফেরআউন এ- কথা শুনেই জনল্লাদকে নির্দেশ দিলো, এখনই গিয়ে মুসাকে গ্রেপ্তার করে আমার সামনে উপস্থিত করো । মিসরীয়দের এই দরবারে এমন একজন সম্মানিত ও পদস্থ ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি মুসা আ.-কে মনে-প্রাণে ভালোবাসতেন এবং ইসরাইলি ধর্মকে সত্য বলে বিশ্বাস করতেন। তিনি ফেরআউনের বংশেরই একজন ব্যক্তি ছিলেন এবং দরবারের সভাষদও ছিলেন। তিনি ফেরআউনের এই আদেশ শুনে জল্লাদের পূর্বেই দরবারে থেকে বের হয়ে গেলেন এবং দৌড়ে গিয়ে মুসা আ.-এর খেদমতে হাজির হলেন। তিনি সব ঘটনা মুসা আ.-কে জানালেন এবং পরামর্শ দিলেন যে, এখন এটাই ’* সুরা কাসাস : আয়াত ১৮ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।