আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কার প্রদান করে থাকি ।' [সুরা কাসাস : আয়াত ১৪] মোটকথা, মুসা আ. শহরে তভ্রমণকালে এসব অবস্থা দেখতেন এবং কোনো কোনো বনি ইসরাইলকে সাহায্য করতেন । একদিন তিনি শহরের লোকালয় ছেড়ে শহরের এক প্রান্তের দিকে যাওয়ার সময় দেখলেন যে, একজন মিসরীয় লোক এক ইসরাইলি ব্যক্তিকে কামলা খাটানোর জন্য টেনে-হিচড়ে নিয়ে যাচ্ছে। ইসরাইলি ব্যক্তি মুসা আ.-কে দেখে সাহায্য প্রার্থনা করলো। মিসরীয় ব্যক্তির এ- ধরনের জুলুম দেখে হযরত মুসা আ. ক্রোধান্বিত হয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন। কিন্তু মিসরীয় লোকটা তার কথা কানেই তুললো না। মুসা আ. ক্রোধের সঙ্গে সজোরে এক চড় কষালেন। মিসরীয় লোকটা চড়ের আঘাত সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে মারা গেলো । এই ঘটনায় মুসা আ. অনুতপ্ত হলেন। কেননা, লোকটাকে মেরে ফেলার উদ্দেশ্য তার আদৌ ছিলো না। তিনি অনুতপ্ত ও লজ্জিত হয়ে মনে মনে বললেন, এটা নিশ্চয় শয়তানের কাজ, সে-ই মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করে। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকলেন-_হে আল্লাহ, যা-কিছু ঘটেছে অনিচ্ছাকৃতভাবে এবং অজ্ঞতার কারণে ঘটেছে। আমি আপনার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং ক্ষমার সুসংবাদও প্রদান করলেন। এদিকে শহরে মিসরীয় ব্যক্তির হত্যার সংবাদ ছড়িয়ে পড়লো । কিন্ত হত্যাকারীর কোনো সন্ধান পাওয়া গেলো না। অবশেষে মিসরীয়রা ফেরআউনের কাছে ফরিয়াদ জানালো যে, এই হত্যাকাণ্ড নিশ্চয় কোনো ইসরাইলি ব্যক্তি ঘটিয়েছে। সুতরাং আপনি এর বিচার করুন। ফেরআউন বললো, এভাবে সমগ্র গুষঠি থেকে তো প্রতিশোধ নেয়া যাবে না, তোমরা এক কাজ করো, হত্যাকারীর সন্ধান করো । আমি অবশ্যই কর্মের পরিণতি পর্যন্ত পৌছে দেবো। ঘটনাক্রমে পরের দিনও মুসা আ. শহরের শেষ প্রান্তে ভ্রমণ করছিলেন। তিনি দেখতে পেলেন গতকালের সেই ইসরাইলি ব্যক্তি জনৈক কিবতির (মিসরীয়) সঙ্গে ঝগড়া করছে এবং মিসরীয় ব্যক্তিকেই প্রবল মনে হচ্ছে। যুসা আ.-কে ইসরাইলি ব্যক্তি গতকালের মতো আজো তীর কাছে সাহায্য চাইলো এবঃ ৱিচাৱ পানা পানা কৰালা । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।