হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৩০ Lncesrhocecvocsecnssnoritnncoonnnaunscscssndccnnenstecsnnnnannnsssi ener nissan eণ ana eee aeereeeeeaeennneeetnnedeeete দেখা গেলো তিনি এক সুঠামদেহ সাহসী যুবক । তার মুখমণ্ডল থেকে গান্তীর্য ফুটে বের হচ্ছে। কথাবার্তা থেকে বিশেষ ধরনের দৃঢ়তা ও মহত্ববের শান প্রকাশ পাচ্ছে। যৌবনে পদার্পণ করার পর তিনি এটাও জানতে পেরেছিলেন যে, তিনি ইসরাইলি বংশোতুূত। মিসরীয় বংশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই । তিনি এটাও দেখলেন যে, বনি ইসরাইলকে জুলুম ও নিপীড়ন করা হচ্ছে এবং তারা মিসরে অত্যন্ত লাঞ্চনা ও দাসত্বের জীবনযাপন করছে। এই অবস্থা দেখে ক্রোধে তার রক্ত টগবগ করতে লাগলো । তিনি সুযোগ পেলেই বনি ইসরাইলের সাহায্য-সহযোগিতা ও তাদের রক্ষায় এগিয়ে যেতেন। আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি রহ. তার ॥4১। (4১৬ 44,(তারিখুল উমাম ওয়াল মুলুক) গ্রন্থে লিখেছেন, হযরত মুসা আ. যখন যৌবনে পদাপর্ণ করেন এবং একজন শক্তিমান যুবকরূপে আবির্ভূত হলেন, তখন বনি ইসরাইলের ব্যাপারে তার সাহায্য ও সুরক্ষার প্রতিক্রিয়া এই হলো যে, বনি ইসরাইলের ওপর মিসরীয় কর্মচারীদের অত্যাচার হ্রাস পেতে শুরু করলো । আর এতে সন্দেহ নেই যে, বনি ইসরাইলের লাঞ্চনা ও দাসত্বের জন্য মুসা আ.-এর ক্রুদ্ধ ও চিন্তিত হওয়া এবং তাদের সাহায্য-সহযোগিতা ও মুক্তির জন্য তার হৃদয়ে গভীর আগ্রহ ও দৃঢ় স্পৃহা একটি আল্লাহ-প্রদত্ত স্বভাবজাত আবেগ ছিলো । এখন আল্লাহপাকের দানের হাত আরো অগ্রসর হলো এবং তিনি মুসা আ.-কে দৈহিক শক্তির সঙ্গে সঙ্গে জ্ঞান ও প্রজ্ঞার অলঙ্কারেও ভূষিত করলেন। এখন পরিপক্্ বয়সে পৌছে তার সিদ্ধান্ত গ্রহণের শক্তি, সৃক্ষমজ্ঞান ও চিন্তাশক্তিও উচচন্তরে উপনীত হলো। তিনি দৈহিক ও আধ্যত্মিক শক্তিতে পূর্ণতা লাভ করলেন। যেমন আল্লাহ তাআলা বলেন 5) ANE 2d WIS; ley USS Bf Sf) Bil (uid ‘যখন মুসা পূর্ণ যৌবনে উপনীত হলো ও পরিণত বয়স্ক হলো তখন আমি তাকে হেকমত (সিদ্ধান্ত গহণের শক্তি) ও জ্ঞান দান করলাম; এইভাবে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।