হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম * ২৮ ‘মুসার মায়ের অন্তরে আমি ইঙ্গিতে (ইলহামযোগে) নির্দেশ করলাম, “শিশুটিকে স্তন্য দান করতে থাকো । যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখও করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো এবং তাকে রাসুলদের একজন বানাবো। তখন ফিরআউনের (পরিবারের) লোকজন তাকে (শিশু মুসাকে নদী থেকে) উঠিয়ে নিলো। এর পরিণাম তো এই ছিলো যে, সে (ভবিষ্যতে) তাদের শত্রু ও দুঃখের কারণ হয়। ফেরআউন, হামান ও কারুন ও তাদের বাহিনী ছিলো অপরাধী । ফেরআউনের স্ত্রী বললো, “এই শিশু আমার ও তোমার নয়ন- প্রীতিকর। একে হত্যা করো না, সে আমাদের উপকারে আসতে পারে, আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি।” প্রকৃতপক্ষে তারা এর পরিণাম বুঝতে পারে নি (এই শিশু এবং তাদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে তাদের কোনো খবরই ছিলো না) মুসার মায়ের হৃদয় অস্থির হয়ে পড়েছিলো । যাতে সে আস্থাশীল হয় তার জন্য আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিলে সে তার পরিচয় তো প্রকাশ করেই দিতো। সে (মুসা আ.-এর মা) মুসার বোনকে বললো, “এর (সিন্দুকটির) পেছনে পেছনে যাও।” সে তাদের অজ্ঞাতসারে (অপরিচিতের মতো) দূর থেকে তাকে (মুসাকে) দেখছিলো। (ফেরআউনের পরিবার এ-ব্যাপারে কিছু জানতেও পারলো না।) পূর্ব থেকে আমি তাকে ধাত্রী-স্তন্যপানে বিরত রেখেছিলাম । এরপর মুসার বোন বললো, ‘তোমাদেরকে কি আমি এমন এক পরিবারের সন্ধান দেবো যে-পরিবার তোমাদের হয়ে একে লালন- পালন করবে এবং এর কল্যাণকামী হবে? তখন আমি তাকে ফিরিয়ে দিলাম তার মায়ের কাছে, যাতে তার চোখ জোড়ায়, সে দুঃখ না করে এবং বুঝতে পারে যে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না ।" [সুরা কাসাস : আয়াত ৭-১৩) 8 Bd of 0 25 LAD En ho sri Pp Ale CS CA Ye, Su His Jr dt ads od dad ৯৬ EUS fe UE US CS BL 0 Sb Eady go bos Ue (4b Bm) OFS Uy MEF ES CU dl BU US ps www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।