হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম * ২৪ nacbebacsnenanacoonnnnnneoveevonsbnotcesoecenacnoninereestccennnscoovonaoansesnecneucecanericucnoonsinnecncsarnsncnaaennnueneecntneeeen এর মায়ের অন্তরে এমন কৌশলের উদ্ভব ঘটিয়ে দিলেন যে, একটি সিন্দুক নির্মাণ করো । সিন্দুকে আলকাতরা ও তেলের পালিশ লাগাও । পানি যেনো ভেতরে প্রবেশ করতে না পারে। শিশুটিকে সিন্দুকে ভরো এবং তারপর তা নীলনদের স্রোতে ভাসিয়ে দাও । মুসা আ.-এর মাই তা-ই করলেন। তৎক্ষণাৎ তিনি তার বড় কন্যা ও মুসা আ.-এর সহোদরা বোনকে নির্দেশ দিলেন, তিনি যেনো সিন্দুকটির ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে নদের তীরের ওপর দিয়ে হেঁটে যান এবং সিন্দুকটির প্রতি দৃষ্টি রাখেন । তিনি যেনো লক্ষ করেন, কীভাবে আল্লাহ তাআলা মুসা আ.-কে রক্ষা করার প্রতিশ্রুতি পূর্ণ করেন। কেননা, মুসা আ.-এর মাকে আল্লাহপাক এই সুসংবাদ পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যে, আমি এই শিশুকে তোমারই কোলে ফিরিয়ে দেবো এবং এই শিশু কালের পরিক্রমায় নবী ও রাসুল হবে। ফেরআউনের গৃহে প্রতিপালন হযরত মুসা আ.-এর সহোদরা বোন নদের তীর ধরে ভাসমান সিন্দুকটির ওপর দৃষ্টি রেখে যাচ্ছিলেন। তিনি দেখলেন, সিন্দুকটি ভেসে ভেসে রাজপ্রাসাদের কাছে এসে থামলো । ফেরআউনের পরবারের একজন রমণী তার চাকরদের দিয়ে নদ থেকে সিন্দুকটি উঠিয়ে নিলেন এবং রাজপ্রাসাদে নিয়ে গেলেন । হযরত মুসা আ.-এর বোন তা দেখে খুবই আনন্দিত হলেন। প্রকৃত অবস্থা ভালোভাবে জানার জন্য তিনি রাজমহলের চাকরানিদের সঙ্গে মিশে গেলেন। কুরআন মাজিদ রাজবংশের এই স্ত্রীলোকটিকে ফেরআউনের স্ত্রী বলেছে। আর তাওরাতের ‘আত্মপ্রকাশ’ অধ্যায়ে বলা হয়েছে, এই নারী ছিলেন ফেরআউনের কন্যা । কিন্তু ইতিহাসবেত্তাগণ এই মতানৈক্যের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন নি। তারা বলেন, সম্ভবত পানিতে ভাসমান সিন্দুকটিকে ফেরআউনের কন্যাই উঠিয়ে নিয়েছিলো । তারপর সিন্দুকের শিশুটিকে পুত্র বানিয়ে নেয়ার আকাঙ্ক্ষা, শিশুটিকে হত্যা না করে নিজেরাই লালন-পালন করার আগ্রহ প্রকাশ এবং ফেরআউনের কাছে সুপারিশ করেছিলেন ফেরআউনের স্ত্রী আসিয়া । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।