বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ২০ ouutotecoacnannneutiintoecnewtconmcncnonneshununnsssssotnsenntwrunnennennissninaun-sounureevpeeernrevereeeennunuraconnnnensunioitetetenenrnens ফেরআউন ধাত্রী নিযুক্ত করে দিয়েছিলো এবং তাদেরকে এই দায়িত্ব দিয়েছিলো যে, মিসর রাজ্যের অধীন যেখানেই কোনো ইসরাইলির ঘরে পুত্রসন্তান জন্মগহণ করবে তৎক্ষণাৎ তাকে যেনো হত্যা করে ফেলা হয় । কিন্তু ধাত্রীদের হৃদয়ে এমন সহানুভূতি ও সমবেদনা উৎসারিত হলো যে তারা এই খৃণ্য কাজের প্রতি কোনো পদক্ষেপই করলো না। ফেরআউন মিসরীয় নারীদের মতো কোমলদেহ নয়। তারা ধাত্রীদের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই সন্তান প্রসব করে নেয়। আমার খবরই পাই না। এ-কথা শুনে ফেরআউন একদল লোক নিযুক্ত করে, যেনো তারা অনুসন্ধান করে সঙ্গে সঙ্গে ইসরাইলি শিশু বালকদেরকে হত্যা করে ফেলে এবং বালিকাদেরকে ছেড়ে দেয় । কুরআন মাজিদে হযরত মুসা ও হারুন আ.-এর আলোচনা কুরআন মাজিদের বহু জায়গায় হযরত মুসা আ.-এর আলোচনা করা হয়েছে। কেননা, তার অধিকাংশ অবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র অবস্থাবলির সঙ্গে অত্যন্ত সাদৃশ্য রাখে । আর এসব ঘটনাবলির মধ্যে স্বাধীনতা ও দাসত্বের পারস্পরিক দ্বন্ব এবং সত্য ও মিথ্যার প্রতিযোগিতার অনুপম কাহিনি বর্ণিত হয়েছে। তা ছাগা এসব ঘটনাবলির মধ্যে জ্ঞান ও উপদেশমালার দুর্লভ ভাণ্ডার সঞ্চিত রয়েছে। এই কারণে কুরআন মাজিদ প্রয়োজন অনুসারে এবং স্থান ও পাত্র অনুযায়ী জায়গায় জায়গায় মুসা আ.-এর ঘটনার বিভিন্ন অংশকে সংক্ষিপ্ত আকারে ও বিস্তারিতরূপে বর্ণনা করেছে। নিমুবর্ণিত নকশার মাধ্যমে সংখ্যা গণনার সঙ্গে সঙ্গে এই ঘটনার গুরুত্বের যথার্থ অনুমান করা যাবে এবং সেই দৃঢ়প্রতিজ্ঞ নবীর মাহাত্ম্যও অনুধাবন করা যাবে। এই নকশাটির দুটির অংশ । প্রথম নকশা থেকে প্রকাশ পাচ্ছে যে, হযরত মুসা ও হযরত হারুন আলাইহিমুস সালাম অথবা বনি ইসরাইল ও ফেরআউনের ঘটনা কোন্‌ কোন্‌ সুরায় ও কী সংখ্যক আয়াতে উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় অংশ প্রকাশ করছে যে, কুরআন মাজিদে হযরত মুসা আ. ও হযরত হারুন আ.-এর মুবারক নাম কত জায়গায় উল্লেখ করা হয়েছে এবং তাদের মোট সংখ্যা কত । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।