Covnnectntnnbtoconnnneenonenncnotrsssnonmwmatoeercnannnnennensweoedsnstennennnneneneinececoncarnses nena aenonsesehanccenscsannnen ae" আকিদার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তির কারণ হয়েছিলো সুতরাং তারা অন্যায়ভাবে দুঃসাহসের সঙ্গে এবং ইতিহাসের প্রতি বিশ্বাসঘাতকতা করে অবস্থার পরিবর্তন করে ব্যাপারটিকে সম্পূর্ণ বিপরীত: আকারে লিখে দিয়েছে। এবং বনি ইসরাইলের সফলতার সঙ্গে জন্মভূমিতে প্রত্যাবর্তনের ঘটনাকে উপরিউক্ত শব্দগুলো দ্বারা প্রকাশ করেছে। যেনো ফেরআউনের সমুদ্রে নিমজ্জিত হওয়ার ঘটনাটি ভবিষ্যতে মিসরবাসীদের সামনে না থাকে। এই সিদ্ধান্তের সমর্থন এ থেকেও পাওয়া যায় যে, তৎকালীন মিসরীয় প্রথা অনুসারে প্রত্যেক বাদশাহর সমাধিস্থল পৃথক পৃথক হতো। বাদশাহর যুগের কতক রাজকীয় সামগ্রী এবং হিরা-জহরত তার সমাধির সঙ্গেই সুরক্ষিত করে রাখা হতো। কিন্তু মিনফাতাহর এত শান-শওকত ও প্রতাপ-প্রতিপত্তি থাকা সত্বেও_ যেগুলোর প্রতি উল্লিখিত শিলালিপিতে ইঙ্গিত করা হয়েছে _ তার জন্য পৃথক কোনো সমাধিস্থলও নিৰ্মিত হয় নি এবং প্রাচীনকাল থেকে প্রচলিত সেসব প্রথা ও সংস্কারও পালন করা হয় নি যেগুলোকে বাদশাহদের জন্য অত্যন্ত জরুরি মনে করা হতো । মিনফাতাহকে বরং অতি শিগগিরই ‘আমনতাহাব’-এর সমাধিস্থলেই সমাহিত করা হয়েছিলো । আর অষ্টাদশ ও উনবিংশ বংশের বাদশাহদের মৃতদেহগুলো একই স্থানে একত্র করে দেয়া হয়েছিলো” মিসরের জাদুঘরে ফেরআউন মিনফাতাহ মৃতদেহ আজো সংরক্ষিত আছে । যা কুরআন মাজিদের এই বাণীর সত্যায়ন করছে _ GUT LE od on VS ON HT Llls Ld OG Cay Ld yi ny 4) 0 ‘আজ আমি তোমার দেহটি রক্ষা করবো যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন’* হয়ে থাকো । অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদৰ্শন সম্পর্কে গাফেল ।' [সুরা ইউনুস : আয়াত ৯২] :' কাসাসূল কুরআন, আল্লামা আবদুল ওয়াহ্হাব নাজ্জার মিসরি, পৃষ্ঠা ২৩৯-২৪১ । ফেরআউনের দেহ থিবিসের একটি পিরামিড থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তা সবার দেখার জন্য কায়রোর জাতীয় জাদুঘরে রক্ষিত আছে। কাসাসুল কুরআন (৪র্থ)- ২ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।