হক’-এ আরবি, ফার্সি, উর্দু এবং প্রাচীনকালের তরজমার উদ্ধৃতি দিয়ে এ-কথা প্রমাণ করেছেন যে, তাওরাতের ওইসব নুসখা বা প্রতিলিপিতে ‘আহকামে আহ্দ’ ও ‘শরিয়ত’ শব্দ দুটির স্থরে ‘তাওরাত’ লিখিত পাওয়া যায়। যেমন : মাওলানা আবদুল হক রহ.-ও তার তাফসিরগ্রন্থ ‘তাফসিরে হক্ধানি'তে ১৮৪৫ খ্রিস্টাব্দ ও ১৮৩৯ খিস্টাব্দে উর্দু ও ফার্সি ভাষায় মুদ্বিত বাইবেল থেকে নিম্নবর্ণিত তথ্যপ্রমাণ উদ্ধৃত করেছেন : ১। “আর ওই ফলকগুলোর ওপর এই তাওরাতের সমস্ত কথা স্পষ্ট অক্ষরে লিখো ।”__ইসতিসনা-পুস্তক, অনুচ্ছেদ ২৭, আয়াত ২৮] এখানে তাওরাত শব্দটির উল্লেখ আছে। ২। “বনি ইসরাইল হযরত মুসা আ.-এর নির্দেশ অনুসারে জবাই করার একটি স্থান নির্মাণ করলো এবং তার পাথরগুলোর ওপর তাওরাত লিখে দিলো ।"__ইয়াসু অধ্যায়, অনুচ্ছেদ ৮, আয়াত ১৫, ১৮৪৫ খ্রিস্টাব্দে মুদ্রিত] এখানেও তাওরাত শব্দটির উল্লেখ আছে। এসব তথ্যপ্রমাণ থেকে এ-কথা পরিষ্কার বুঝা যায় যে, হযরত মুসা আ.- কে তুর পাহাড়ে ইতিকাফের মুদ্দতের পর যে-কাষ্ঠফলক প্রদান করা হয়েছিলো, তা তাওরাতেরই ছিলো, ‘আহকামে আহ্দ'-এর নয়। আর তাওরাতের ইংরেজি অনুবাদে এ এবং আরবি ও উৰ্দু অনুবাদের নুসখাগুলোতে ‘শরিয়ত’ শব্দকে মেনে নিলেও এই শব্দগুলোও তাদের অর্থের ব্যাপকতায় তাওরাতকে বুঝাতে পারে। বস্তুত, তাওরাত, শরিয়ত, বিধান__এই শব্দ তিনটির লক্ষ্যস্থল একই বস্তু । আর প্রাচীন খ্রিস্টান দুনিয়ায় এই অর্থই গ্রহণ করা হতো; ‘আহকামে আহ্দ’ তারই একটি অংশ এবং এটিকে স্বতন্ত্র সাব্যস্ত বহু পরবর্তীকালের উদ্ভাবন । সুরা আ’'রাফের উপরিউক্ত আয়াতে এই বাক্যটি রয়েছে _ nl 5 Sl ‘অচিরেই আমি তোমাদেরকে সত্যত্যাগীদের (নাফরমান লোকদের) আবাসস্থল দেখাবো ।' [সুরা আ'রাফ : আয়াত ১৪৫] এখানে বিবেচ্য বিষয় এই যে, এই আয়াতে আবাসস্থল দ্বারা কোন্ স্থান উদ্দেশ্য । বর্ণনাকারীরা ধারণা ও অনুমানের ভিত্তিতে বিভিন্ন জবাব দিয়েছেন: এই আবাসস্থল দ্বারা উদ্দেশ্য ‘আদ’ ও সামুদ’ সম্প্রদায় দুটির www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।