বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ১৬ Lnanensvshnannnsniniencnsnttnes..s..ণ oes eee ena. -aaততnsee-tতenতneকeeescenenaaese.neeeeeপ-aeeeeneeennenee চিহ্ন বা শিলালিপি, যাতে স্পষ্টভাবে বনি ইসরাইলের উল্লেখ বিদ্যমান রয়েছে। তার অনুবাদ এই rh oh Fb 3S ‘বনি ইসরাইলের সবাই ধ্বংস হয়ে গেছে এবং এখন তাদের বংশের সমাপ্তি ঘটেছে ।' একজন সুক্ম্দর্শী এই বাক্যটুকু দেখে সহজেই এই জ্ঞান লাভ করতে পারে যে, এই লিপিটি মিনাফাতাহর সময়ে লিখিত হয় নি। অন্যথায় মিসরীয় প্রথা অনুসারে বনি ইসরাইলের মতো বিরাট মর্যাদাশীল গোত্রের ধ্বংসকাহিনি এমন সাদামাঠাভাবে সংক্ষিপ্ত বাক্যে লিপিবদ্ধ হতো না; বরং মিনফাতাহর উদ্দেশে বিরাট জাকজমকপূর্ণ কবিতার সঙ্গে বনি ইসরাইলের মতো বিরাট শকত্রুদলের ওপর বিজয় লাভের ঘটনাটি জোরেশোরেই প্রকাশ করা হতো। আর এই শিলালিপিতে যেসব ঘটনাবলির প্রতি ইঙ্গিত করা হয়েছে, সেগুলোর গুরুত্ব ও শ্রেষ্ঠত্বের দাবি তো এটাই ছিলো যে, বনি ইসরাইলের ধ্বংসের কাহিনি এমনি এমনি প্রাসঙ্গিকরূপে এবং সেটাও পূর্ববর্তী বাদশাহর অবস্থাবলি সম্পর্কিত শিলালিপিতে যেনো অন্তর্ভুক্ত করে দেয়া না হয়; বরং সেসব উম্মতের (বনি ইসরাইলের) ঘটনাবলির জন্য মিনফাতাহর যুগে স্বতন্ত্র ভিন্ন একটি শিলালিপি শুধু এই উদ্দেশ্যেই লিপিবদ্ধ করা হয় । কিন্তু এরূপ কেনো করা হলো না? (কেনো মিনফাতাহর যুগে বনি ইসরাইলের ঘটনাবলির জন্য স্বতন্ত্র শিলালিপি লিখিত হলো না?) এর উত্তর অতি সুস্পষ্ট । মিসরীয় জ্যোতিষিগণ এমন ভয়ঙ্কর দুর্ঘটনার সম্ভাবনা দেখে নি যা হযরত মুসা আ.-এর ঘটনায় ফেরআউনের নিমজ্জন আকারে প্রকাশ পেলো । তারা এত শিগগির মিনফাতাহর মৃত্যু আশা করে নি। সেকালের স্বাভাবিক বয়স বা আয়ুর প্রতি লক্ষ করলে তখনো যথেষ্ট সময় হাতে ছিলো, যে-সময়ে মিনফাতাহর জ্যোতিষীরা মিসরীয় প্রথা অনুসারে সেই উনবিংশ বংশের বাদশাহর সমুদয় অবস্থাকে সন্নিবেশ করে শিলালিপি ও ফলকে সুরক্ষিত করে রাখতে পারতো এবং সেগুলোকে বাদশাহর সমাধিতে খোদাই করে লাগিয়ে দেয়া হতো । কিন্তু যখন এই ভয়াবহ ঘটনা ঘটে গেলো তখন আসল সত্যকে গোপন করে রাখার চেষ্টা করা হলো। ভবিষ্যতের কিবতি বংশের লোকেরা যেনো এই লাঞ্ছনা ও দুর্নামের কথা জানতে না পারে, যা তাদের অবশ্য শ্রদ্ধেয় ধর্মীয় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।