হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম * ১৬০ oeuvonnoasocnanannacscernssecnrneaacursacoincanannsennninansseen niece s৪৭০০০৩eenoকoeeeeeeennnenneeeeeeeeeeneeaeeণeee সঙ্গে তার মোকাবিলা করে। কিন্তু প্রত্যেক বারেই তাদের পরাজয়ের মুখ দেখতে হয়। অবশেষে সত্যের সাফল্য ও মিথ্যার ধ্বংসের এমন বিস্ময়কর চিত্র সামনে এসে উপস্থিত হয় যে, বস্তুগত শক্তি লোহিত সাগরে নিমজ্জিত হয়ে যায়। আর দাস ও অত্যাচারিত জাতি এবং পার্থিব উপকরণ ও উপায়সমূহ থেকে বঞ্চিত গোষ্ঠীকে স্বাধীনতার সংগীত গাইতে দেখা যায়। এরাই হলো বিস্ময়কর ও অভিনব স্বভাব ও প্রকৃতির ছাচে ঢালাই করা জাতি ‘বনি ইসরাইল' ৷ তারা সত্য-মিথ্যার এসব লড়াইকে প্রত্যক্ষ দর্শন করার পর এবং সত্যের সাফল্যের সঙ্গে সঙ্গে তাদের মুক্তিলাভের কৃতজ্ঞতা হিসেবে হযরত মুসা আ.-এর সর্বপ্রথম এই দাবি জানাচ্ছে যে, আমাদেরকে এমন উপাস্যই (মূর্তিই) বানিয়ে দাও, যাদেরকে এসব পূজারীরা দেবমন্দিরে বসে পূজা করছে। সত্য কথা এই যে, বনি ইসরাইল যদিও নবীগণের বংশধর ছিলো এবং তখনও তাদের মধ্যে তার চিহ্ন ও লক্ষণসমূহ একটি সীমা পর্যন্ত অবশিষ্ট ছিলো, যা তারা তাদের পূর্বপুরুষগণ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হয়েছিলো । তারপরও কয়েক শতাব্দীব্যাপী মিসরীয় মূর্তিপূজকদের মধ্যে বসবাস করা এবং তাদের শাসকসুলভ ক্ষমতার অধীন দাস ও গোলাম থাকার কারণে তাদের মধ্যে মূর্তিপূজার আবেগ যথেষ্ট পরিমাণই প্রবেশ করেছিলো। আজ মূর্তিপূজকদের দেখে সেই আবেগই তাদের মধ্যে উতলে উঠলো এবং তারা মুসা আ.-এর কাছে এমন গর্হিত দাবি করে বসলো । এই ঘটনা কুরআন মাজিদে বর্ণিত হয়েছে এভাবে _ UG gl ool Gb OS eS sk Vb i 2 2 ১১৮১ Vol GL SE Lad hy hh Saif ali Lh IU (SS Ue bly 08 (F950) ‘আর আমি বনি ইসরাইলকে সমুদ পার করিয়ে দিই; তারপর তারা প্রতিমাপূজায় রত এক জাতির কাছে উপস্থিত হয়। (তা দেখে) তারা (বনি ইসরাইলিরা) বললো, “হে মুসা, তাদের দেবতার (প্রতিমাসমূহের) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।