বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম * ১৪৬ আর তিনি আমাকে বলে দিয়েছেন যে, তোমার এবং তোমার সম্প্রদায়ের ওপর এমন কঠিন বিপদ আসবে যে, তোমার এবং কোনো মিসরবাসীর প্রথম সন্তান জীবিত থাকবে না। হযরত মুসা আ. ফেরআউনের সঙ্গে এমন কথোপকথনের পর তার দরবার থেকে বের হয়ে এলেন তিনি বনি ইসরাইলের উদ্দেশে বললেন, আল্লাহ তাআলা বলেছেন, ফেরআউনের হৃদয় কঠিন হয়ে পড়েছে। সে এখন তোমাদেরকে মিসর থেকে ততক্ষণ পর্যন্ত যেতে দেবে না, যতক্ষণ আরো অধিক নিদর্শন না দেখে ছাড়ে । যার ফলে সমগ্র মিসরবাসীর মধ্যে ক্রন্দন ও বিলাপ শুরু হয়ে যায়। কিন্তু তোমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। কেননা, মিসর থেকে বের হওয়ার সময় চলে এসেছে। আর আল্লাহ তাআলা মুসা আ.-এর মাধ্যমে বনি ইসরাইলকে মিসর থেকে বের হওয়ার পূর্বে কুরবানি ও ঈদ উৎসব উদ্যাপনের আদেশ করলেন এবং তার শর্ত ও নিয়মও বলে দিলেন। মুসা আ. তাদেরকে এটাও নারীদের কাছে গিয়ে ঈদ উৎসবের জন্য তাদের কাছ থেকে তাদের স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং মূল্যবান কাপড়-চোপড় ধার চেয়ে আনে। মিসরীয় রমণীরা অবশেষে তাদেরকে অলঙ্কারসমূহ প্রদান করে। এরপর আল্লাহ তাআলার কাজ এমন হলো যে, এক রাতে ফেরআউন থেকে শুরু করে সাধারণ মিসরবাসী সবার প্রথম সন্তান মরে গেলো এবং সব পরিবারে কান্না ও বিলাপের রোল পড়ে গেলো। এই ঘটনা দেখে মিসরবাসীরা ফেরআউনের কাছে দৌড়ে গেলো। তারা ফেরআউনকে বাধ্য করলো যে, এই মুতূর্তে বনি ইসরাইলকে মিসর থেকে বের করে দাও। যাতে এই অমঙ্গলজনক দুর্বিপাক এখন থেকে দূরীভূত হয়ে যায়। এদের কারণেই আমাদের ওপর এসব বিপদ আসছে । তখন ফেরআউন হযরত মুসা আ.-কে বললো, এই মুহূর্তে তোমরা এই দেশ থেকে বের হয়ে যাও। তোমাদের চতুষ্পদ জত্ত, গৃহপালিত পশু এবং যাবতীয় আসবাবপত্র সঙ্গে করে নিয়ে যাও । বনি ইসরাইলিরা তখন রাআ’মসিস (উৎসবের শহর) ত্যাগ করে বেরিয়ে এলো । তখন তাদের শিশু ও গৃহপালিত পশু ছাড়া ছয় লাখ লোক ছিলো। যখন তার বের হয়ে এলো, তখন মিসরীয়দের অলঙ্কারগুলোও ফেরত দিতে পারলো না এবং মিসরীয়রাও তা দাবি করলো না । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।