বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

ছিলো না যে, তারা যুদ্ধ-বিগ্রহ দেখে পস্তাতে থাকে এবং ফেরআউনের সঙ্গে মিসরে ফিরে যায়। বরং আল্লাহ তাআলা তাদেরকে লোহিত সাগর ও সাইনা প্রান্তরের ঘোরা পথ দিয়ে নিয়ে গেলেন ।””* তা ছাড়া ফেরআউন ও তার সম্প্রদায়কে মহান মুজেযার মাধ্যমে অত্যাচারী ও প্রবল প্রতাপশালী শক্তির কবল থেকে নির্যাতিত ও নিপীড়িত সম্প্রদায়কে মুক্তি প্রদানের উদ্দেশে অসাধারণ ঘটনা প্রকাশ করাও ছিলো উদ্দেশ্য । এ-কারণেই এই পথটিকে যথাযথ মনে করা হয়েছে। মোটকথা, হযরত মুসা ও হারুন আ. বনি ইসরাইলকে নিয়ে রাতের বেলাতেই লোহিত সাগরের পথ ধরলেন। রওয়ানা হওয়ার পূর্বে তারা মিসরীয় রমণীদের অলঙ্কার ও মূল্যবান কাপড়সমূহও__যা এক উৎসব উপলক্ষে বনি ইসরাইলিরা ফেরআউনের সম্প্রদায় থেকে ধার নিয়েছিলো_ফেরত দিতে সক্ষম হয় নি। এই আশঙ্কায় যে, ফেরআউনের সম্প্রদায় হয়তো আসল ব্যাপার টের পেয়ে যাবে। এদিকে গুপ্তচরেরা ফেরআউনকে জানালো যে, বনি ইসরাইলিরা মিসর থেকে পালিয়ে যাওয়ার জন্য শহর থেকে বের হয়ে গেছে। ফেরআউন তখনই এক বিরাট সেনাবাহিনী নিয়ে রাআ'’মসিস থেকে বের হলো এবং বনি ইসরাইলিদের পশ্চাদ্ধাবন করলো । ভোর হওয়ার একটু আগে সে তাদের কাছাকাছি পৌছে গেলো । তাওরাতের ভাষ্য অনুসারে শিশু ও গবাদি পশু ব্যতীত বনি ইসরাইলের সদস্যের সংখ্যা ছিলো ছয় লাখ। ভোর হওয়ার সময় যখন তারা পেছনের দিকে ফিরে তাকালো, দেখতে পেলো ফেরআউন সেনাবহিনীসহ তাদের মাথার ওপর উপস্থিত । তারা ঘাবড়ে গিয়ে মুসা আ.-কে বললো : “মিসরে কি কবরের জায়গা ছিলো না যে তুমি আমাদের মারার জন্য এই প্রান্তরে নিয়ে এসেছো? তুমি আমাদের সঙ্গে এটা কী করলে যে আমাদেরকে মিসর থেকে বের করে আনলে? মিসরে থাকাকালে আমরা কি তোমাকে বলতাম না যে আমাদেরকে এখানেই থাকতে দাও, আমরা ” তাওরাত : আত্মপ্রকাশ অধ্যায়, অনুচ্ছেদ ১৩, আয়াত ১৭-১৮ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।