onoponeeoninvontmnnmennneastonmncnoncwrereseennnnenceecttesenencstennmennenecomeramnmesenstnnreeeeetetvnnunesmnmmenncsstentermesencnaesonees এই গবেষণামূলক বর্ণনা সম্পর্কে আহমদ ইউসুফ আহমদ আফেন্দি একটি স্বতন্ত্র প্রবন্ধ লিখেছেন। তিনি মিসরের দারুল আসারের একজন চিত্রশিল্পী ছিলেন এবং প্রত্নতত্ত্ব ও শিলালিপির অনুসন্ধান ও গবেষণায় একজন বড় মাপের পণ্ডিত ছিলেন। তার ওই প্রবন্ধের সারমর্ম আবদুল ওয়াহ্হাব নাজ্জার মিসরি তার ‘কাসাসুল আশ্বিয়া' গ্রন্থে উদ্ধৃত করেছেন। “তত্্বানুসন্ধানের প্রেক্ষিতে এ-কথা প্রমাণিত হয়েছে যে, হযরত ইউসুফ আ. যখন মিসরে প্রবেশ করেন তখন এই ফেরআউনদের ষোড়শ বংশের যুগ ছিলো। সেই ফেরআউনের নাম ছিলো ‘আবাবিউল আওয়াল’ আমি এর প্রমাণ সেই শিলালিপি থেকে উদ্ধার করেছি যা আযিযে মিসর ফুকি- ফারে' (ফুতিকার)-এর সমাধিস্থলে পাওয়া গেছে। আর সপ্তদশ বংশের কোনো কোনো প্রত্বৃতত্ব থেকে এটাও প্রমাণিত হয়েছে যে, এই বংশের পূর্বে, কিন্তু নিকটতম কালেই মিসরে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিলো । সুতরাং, এসব অনুসন্ধানের পর সহজেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, হযরত ইউসুফ আ. ‘আবাবিউল আওয়াল'-এর যুগে খ্রিস্টপূর্ব ১৬০০ অব্দে মিসরে প্রবেশ করেছিলেন। আযিযে মিসরের কাছে হযরত ইউসুফ আ.-এর অবস্থান এবং তারপর কারাগারে বন্দি জীবনযাপন__এই দুটি বিষয়ের ওপর অনুমান করে বলা যেতে পারে যে, বনি ইসরাইল হযরত ইউসুফ আ.-এর (প্রবেশের) প্রায় সাতাশ বছর পরে মিসরের ওই চিহ্নের মধ্য দিয়ে মিসরে প্রবেশ করেছিলো, যা কুরআন মাজিদে ও তাওরাতে উল্লেখ করা হয়েছে। আমরা যদিও মিসরীয় ফেরআউনদের রাজত্ব ও রাজবংশগুলো সম্পর্কে ভালোভাবেই জানতে পারলাম এবং মিসরের প্রাচীন নিদর্শনগুলো ও প্রত্বুতত্ব আমাদেরকে এ-ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেইসব ঘটনাবলির বিস্তারিত বিবরণ আমাদের হস্তগত হয় নি, যা ফেরআউন ও বনি ইসরাইলের মধ্যকার শত্ৰুতা, হযরত মুসা আ.-এর নবুওতপ্রাপ্তি, সমুদ্রে ফেরআউনের নিমজ্জন এবং বনি ইসরাইলের মুক্তিপ্রাপ্ত সম্পর্কে জানা আবশ্যক । তাওরাতে উল্লেখ করা হয়েছে যে, যে-ফেরআউনের সঙ্গে বনি ইসরাইলের শত্রুতা ছিলো, সেই ফেরআউন বনি ইসরাইলকে ভীষণ দুঃখ-দুর্দশার মধ্যে রেখেছিলো। সে বনি ইসরাইলদের দিয়ে দুটি শহর রা'আমসিস' ও “ফাইসুম'-এর নির্মাণকাজও করিয়ে নিয়েছিলো। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।