বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

atl oh b Ga YS Ley My SUSY ab SUNIL el edly opp oY Vee ) খু! :Y Jl Lb eee ud) OFA FP UE, LUBY 9) 4 ee be due GF Dl) Go ig Ca 28 Gu ৰ ( eT 0p এই হাদিসটিকে একইভাবে তিরমিযি, নাসায়ি, ইবনে মাজাহ এবং ইবনে জারির তাদের তাফসিরসমূহে বিভিন্ন সনদের সঙ্গে শু'বা বিন আল- হাজ্জাজ থেকে বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযি হাদিসটিকে ,-> ্ (হাসান সহিহ) বলেছেন । কিন্তু এটি একটি জটিলতাপূর্ণ হাদিস । আর রাবি আবদুল্লাহ বিন সালামার স্মরণশক্তিতে কিছুটা সমস্যা রয়েছে। মুহাদ্দিসসণ তার সম্পর্কে সমালোচনা করেছেন। সম্ভবত (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বর্ণিত) দশটি আহকামকে নয়টি নিদর্শন বলে তার সন্দেহ হয়ে গিয়েছিলো (ফলে তিনি একটিকে অন্যটির সঙ্গে যুক্ত করে বর্ণনা করেছেন)। আর তা হলো দশটি নির্দেশ যা তাওরাতে বর্ণিত হয়েছে। ফেরআউনের ওপর দলিল-প্রমাণ প্রতিষ্ঠা করার সঙ্গে এগুলোর (দশটি নির্দেশ বা আহকাম) কোনো সম্পর্ক নেই । আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এ-কারণে মুসা আ. ফেরআউনকে বলেছিলেন, “তুমি অবশ্যই অবগত আছো যে, এইসব স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করেছেন__ প্রত্যক্ষ প্রমাণস্বরূপ ৷” অর্থাৎ যে-সত্যের পয়গাম নিয়ে আমি এসেছি, তার সত্যায়নের জন্য প্রমাণ ও দলিল বানিয়ে পাঠিয়েছেন। “আর হে ফেরআউন, আমি তো দেখছি (এসব নিদর্শন অস্বীকার করার কারণে) তোমার ধ্বংস আসন্ন ।"'* অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাবে। মোটকথা, কাযি বায়যাবি রহ, এবং অন্য মুফাস্সিরগণের উল্লিখিত ব্যাখ্যা নিশ্চিতভাবেই সন্দেহযুক্ত ও ক্রটিপূর্ণ। আর কোনো কোনো যুফাস্সির উল্লিখিত ব্যাখ্যার বিপরীত নয়টি নিদর্শনের নির্দিষ্টকরণে সেই * সূরা বনি ইসরাইল : আয়াত ১০২ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।