হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ১২৪ oenennanaasnnnscsotocnnnantnnnnsscnnsdsiiinecaccccuneenec..ereneeveeannnককeensaa-ac৫e৪তneৰea০ত০১৪৷৪৪eeeennenneeeeueucacasss করলো। কেবল তা-ই নয়, ফেরআউনের নির্দেশে বনি ইসরাইলের নবজাত পুত্ৰসন্তানদেরকে খুন করে ফেলতে লাগলো। হযরত মুসা আ.- কে অপমান ও অপদস্থ করা হতে লাগলো । আর ফেরআউন তার প্রভুত্ব ও খোদায়ির প্রচার জোরেশোরে শুরু করে দিলো। তখন মুসা আ.-এর প্রতি ওহি এলো যে, তুমি ফেরআউন ও তার সম্প্রদায়কে জানিয়ে দাও, যদি তোমাদের নীতি এমনই থাকে, তবে অচিরেই তোমাদের ওপর আল্লাহর শাস্তি নেমে আসবে । যখন তারা এ-কথার প্রতিও মনোযোগ দিলো না তখন তাদের ওপর একাদিক্ৰমে আল্লাহর আযাব আসতে লাগলো। তা দেখে ফেরআউন ও তার সম্প্রদায় এই পন্থা অবলম্বন করলো যে, যখন আল্লাহ তাআলার আযাব কোনো এক আকৃতিতে প্রকাশ পেতো তখন ফেরআউন ও তার সম্প্রদায় মুসা আ.-এর দরবারে ওয়াদা করতো যে, আচ্ছা, আমরা ঈমান আনবো তুমি তোমার খোদার দরবারে দোয়া করে এই আযাব দূর করে দাও। যখন সেই আযাব দূর হয়ে যেতো, তারা আবারো নাফরমানি ও অবাধ্যতায় মত্ত হয়ে যেতো । এরপর আল্লাহর আযাব যখন অন্য এক আকৃতিতে আসতো, তখন তারা বলতো, আচ্ছা, আমরা বনি ইসরাইলকে স্বাধীন করে দেবো এবং তাদেরকে তোমার সঙ্গে রওয়ানা করিয়ে দেবো । দোয়া করো, যেনো আমাদের ওপর থেকে এই আযাব দূরীভূত হয়ে যায়। হযরত মুসা আ.-এর দোয়ায় তারা পুনরায় শাস্তি থেকে অব্যাহতি লাভ করতো এবং আযাব দূর হয়ে যেতো । তখন আবারো তারা আগেই মতোই কোমর বেধে বিরুদ্ধাচরণ ও নাফরমানিতে লেগে যেতো । এইভাবে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন প্রকাশ পেলো এবং ফেরআউন ও তার সম্প্রদায়কে বার বার অবকাশ দেয়া হলো। কিন্তু যখন তারা এটিকেও বিদ্বিপ ও ঠাট্টা এবং মজার বিয়ষ বানিয়ে নিলো, তখন আল্লাহ তাআলার সর্বশেষ আযাব এলো এবং ফেরআউন এবং তার উদ্ধত নেতৃবৃন্দ ও সভাসদবর্গের সবাইকে সমুদ্রে নিমজ্জিত করে দেয়া হলো । হযরত মুসা আ.কে বহু নিদর্শন (মুজেযা) দেয়া হয়েছিলো । সুরা বাকারা, সুরা আ'রাফ, সুরা নামল, সুরা কাসাস, সুরা বনি ইসরাইল, সুরা তোয়া- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।