বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম $ ১২২ Ly ES () YET Sl i eb ‘sf RS tp Bl clo (2231 5)) Al UB 1S th Shel ‘ফেরআউন তার সম্প্রদায়ের মধ্যে এই বলে ঘোষণা করলো, “হে আমার সম্প্রদায়, মিসর রাজ্য কি আমার নয়? আর এই নদীগুলো আমার পাদদেশে প্রবাহিত; তোমরা কি তা (এসব প্রতাপ ও প্রতিপত্তি) দেখো না? আমি তো শ্ৰেষ্ঠ এই ব্যক্তি থেকে, যে হীন এবং স্পষ্ট (ও বিশুদ্ধ) কথা বলতে অক্ষম! (যদি মুসা আল্লাহর কাছে সম্মানিত ও মর্যাদাবানই হয়ে থাকে তবে) মুসাকে কেনো দেয়া হলো না স্বর্ণ-বলয় অথবা কেনো তার সঙ্গে এলো না ফেরেশতাগণ দলবদ্ধভাবে?” এইভাবে সে তার সম্প্রদায়কে হতবুদ্ধি করে দিলো, ফলে তারা তার কথা মেনে নিলো । তারা তো ছিলো এক সত্যত্যাগী সম্প্রদায় ।' [সুরা যুখরুফ : আয়াত ৫২-৫৪] ফেরআউন এখানে দুটি বিষয়কে উন্নত ও মর্যাদাশীল হওয়ার মানদণ্ড নির্ধারণ করেছে । সাধারণত পার্থিব জগৎকে জীবনের প্রধান উদ্দেশ্য মনে করে থাকে তাদের অবস্থা এমনই হয়ে থাকে। একটি হলো ধন-সম্পদ, আরেকটি হলো দুনিয়ার মান-মর্যাদা ও জাকজমক ৷ এই এ-দুটি বিষয়ই ফেরআউনের কাছে বিপুল পরিমাণে ছিলো আর হযরত মুসা আ.-এর কাছে ছিলো না । হযরত শাহ আবদুল কাদির দেহলবি (নাওওয়ারাল্লাহু মারাকাদাহু) এই দুটি কথাকে তার বিখ্যাত তাফসির মুযিহুল কুরআন-এ বর্ণনা করেছেন এভাবে “সে নিজে মণিমুক্তা-খচিত কঙ্কন পরতো । আর যে-সভাসদ ও আমিরের প্রতি সে সন্তুষ্ট হতো তাকে সে স্বর্ণের কঙ্কন পরাতো। আর সেনাদল তাদের সামনে সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান থাকতো ৷”"২ এ-কারণেই সে এই দুটি বিষয়ের উল্লেখ করেছে যে, মুসার খোদা যদি আমার থেকে ভিন্ন অন্যকোনো সত্তা হয়ে থাকে, তবে সে মুসার ওপর আসমান থেকে কেনো স্বর্ণের কঙ্কন বর্ষণ করে না? আর কেনো তার মজলিসে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান থাকে না? যেহেতু ফেরআউনের সম্প্রদায়ের দৃষ্টিতে ধর্মীয় ও পার্থিব মান-মর্যাদার মাপকাঠি "২ মুযিহুল কুরআন, হযরত শাহ আবদুল কাদির দেহলবি রহ., সুরা যুখরুফ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।