বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

ananennorrnnnceceesscmmnnnenneteenneneanwernnenannnaencenmmenehunneatecnsennannnnnemernnenssnteneeomewnnanneeonennnnennneteetveanttnnanananenns তাওরাতে দ্বিতীয় ঘটনাটির উল্লেখ না করার কারণ বাহ্যিক দৃষ্টিতে এটা মনে হয় যে, বনি ইসরাইলের ওপর ফেরআউন ও তার সম্প্রদায়ের লোকদের অত্যাচার ও উৎপীড়নে ফেরআউন ও তার গোষ্ঠীর প্রতি বনি ইসরাইলের মর্মযাতনা ও ক্রোধ এতটাই চরমে পৌছেছিলো যে, শেষ পর্যন্ত তা শত্ৰুতা ও হিংসার রূপ ধারণ করেছিলো। সুতরাং, শত্রুতাভাব ও হিংসা তাদেরকে অনুমতি দেয় নি যে, তারা ফেরআউনের সম্প্রদায়ের কোনো এক ব্যক্তির জন্যও এই প্রমাণ রাখে যে, তার মধ্যে সত্যের সংরক্ষণ এবং সচ্চরিত্রতার আত্মা জীবন্ত ছিলো। ফেরআউনের প্রভুত্্‌ ও খোদায়ির দাবি হযরত মুসা আ.-কে পরাভূত করার জন্য যখন ফেরআউন ও তার সভাসদবর্গের কোনো চক্রান্ত ও প্রতারণা এবং ক্রোধ ও হিংসা কোনো কাজে এলো না এবং তাকে হত্যা করার সংকল্প করা সত্বেও হত্যা করার সাহস হলো না, তখন ফেরআডউন নিজের মনের ঝাল মেটাবার জন্য এই পস্থা অবলম্বন করলো যে, সে একদিকে মুসা আ.-কে অপমান ও অপদস্থ করার পেছনে লেগে গেলো এবং অপরদিকে এই ঘোষণা জারি করলো যে, তোমাদের সর্বোচ্চ খোদা ও মাবুদ আমি ছাড়া কেউ নেই । মুসা অদৃশ্য খোদাকে প্রতিপালক বলে থাকে আর আমি বিপুল প্রতাপ এবং প্রচণ্ড জাকজমক ও অহমিকার সঙ্গে তোমাদের সামনে বিদ্যমান । মুসা আ.-এর সুস্পষ্ট প্রমাণ ও নিদর্শনসমূহ দেখে মিসরীয়দের অন্তরে যা-কিছু প্রভাব ও ক্রিয়া হয়েছিলো, ফেরআউনের এই ঘোষণার পর থেকে তা ধীরে ধীরে লোপ পেতে লাগলো এবং তা পার্থিব প্রতাপ ও প্রতিপত্তি এবং মান-মর্যাদার লোভের নিচে চাপা পড়ে গেলো । এইভাবে মিসরীয়রা সবাই পুনরায় হযরত মুসা আ. ও বনি ইসরাইলের বিরোধিতায় ফেরআউনের সঙ্গী হয়ে গেলো । এই ঘটনা কুরআন মাজিদ বর্ণনা করেছে এভাবে 0 AS 50) sing as UG OG UI oh BS OFS SS Ul Gd SET Uy Gee A Sd 1s pe 73 Uff O Opa Ul SS www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।