বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম * ১২০ আমার ব্যাপার আল্লাহর কাছে অর্পণ করছি; আল্লাহ তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন ।” [সুরা মুমিন : আয়াত ৩৮-৪৪] যখন ফেরআউন ও তার সভাসদবর্গ এই মুমিন লোকটির এসব কথা শুনলো, তখন তাদের মনোযোগ মুসা আ. থেকে ফিরে এসে মুমিন লোকটির প্রতি নিবদ্ধ হলো। তারা ভাবলো প্রথমে এই লোকটিরই কর্ম খতম করে দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই অপবিত্র ইচ্ছা পূর্ণ হতে দিলেন না। এই ঘটনাটুকু কুরআন মাজিদ বর্ণনা করছে এভাবে Lye UO olla spe OB Jb GE 5D Le CE dl UY 3) oll Lf OF JT lo BLN GE By) WE) yb el (Ch a “এরপর আল্লাহ তাকে” (মুমিন লোকটিকে) তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করলো ফেরআউনের সম্প্রদায়কে । তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সামনে (বারযাখে) সকাল সন্ধ্যায়’ এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন (তাদের উদ্দেশে বলা হবে) বলা হবে ‘ফেরআউনের সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে ।'” [সুরা মুমিন : আয়াত ৪৫-৪৬] তাওরাতে পূর্ববর্ণিত ঘটনাগুলোর অধিকাংশই উল্লেখ করা হয়েছে; কিন্ত দুটি বিষয় উল্লেখ করা হয় নি: ১. ফেরআউনের দ্বিতীয় নির্দেশ জারির বিষয়টি উল্লেখ করা হয় নি, যা সে বনি ইসরাইলের নবজাত পুত্রসন্ত নদেরকে হত্যা করার ব্যাপারে জারি করেছিলো। ২. এই ঘটনার কথাও উল্লেখ করা হয় নি যে, ফেরআউনের সম্প্রদায়ের কেউ কেউ হযরত মুসা আ.-এর প্রতি ঈমান এনেছিলো। তাদের মধ্য থেকে একজন মুমিন লোক ফেরআউন ও তার স্প্রদায়কে হযরত মুসা আ.-কে হত্যা করা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন। তাদেরকে দীনের দাওয়াত দিয়েছিলেন এবং সত্যকে গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। " হযরত মুসা আ.-কে, ভিন্নমতে ফেরআউনের সম্প্রদায়ের যে-লোকটি ঈমান এনেছিলেন তাকে। * এই আয়াতে কবরের আযাবের প্রতি ইঙ্গিত রয়েছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।