বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ 272
📝 Text 📖 PDF

Sawananacss-dnnanannnenunannnannannhbnnsnnmnonnecnnbennennnasannonanenanannnascnsnnacannsenmenannccnmneuenonennsnovebnecesecncscnans চ৪চক্ককজকneকক করে বললেন, “আল্লাহ নিশ্চয় তোমাদেরকে স্মরণ করবেন। তোমরা আমার হাড়গুলোকে এখান থেকে নিয়ে যেয়ো” এরপর হযরত ইউসুফ আ. একশো দশ বছরের বৃদ্ধ হয়ে ইন্তেকাল করলেন। বনি ইসরাইল মিসরে তীর মৃতদেহের মধ্যে সুগন্ধিদরব্য পূর্ণ করে তাকে একটি সিন্দুকের ভেতর রেখে দিলো ।”* “মুসা আ. বনি ইসরাইলকে নিয়ে মিসর থেকে বের হয়ে যাওয়ার সময় ইউসুফ আ.-এর হাড়গুলোকে সঙ্গে নিয়ে নিলেন। কেননা, ইউসুফ আ. তাআলা অবশ্যই তোমাদের খবর নেবেন। তোমরা আমার হাড়গুলোকে তোমাদের সঙ্গে নিয়ে যেয়ো ।”' হযরত ইউসুফ আ.-এর ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা তার পবিত্র দেহকেও মমি করলো এবং সিন্দুকে সংরক্ষিত করে রাখলো। হযরত মুসা আ.-এর যুগে বনি ইসরাইল মিসর থেকে প্রত্যাগমনের সময় হযরত ইউসুফ আ.-এর ওসিয়ত পালন করার জন্য তার দেহ যে-সিন্দুকে সংরক্ষিত ছিলো সেই সিন্দুকটিও নিয়ে গেলো এবং নবীদের দেশে নিয়ে দাফন করলো ।-_এই স্থানটি কোথায়? এ-ব্যাপারে জাবরুনবাসীরা বলে, তাকে জাবরুনে সমাহিত করা হয়েছে। তারা হারমে খলিলিতে মাকফিলার কাছে একটি সংরক্ষিত সিন্দুক সম্পর্কে এই দাবি করে যে, এই তাবুত (কফিন, শাবাধার) হযরত ইউসুফ আ.-এর ৷ কিন্তু আবদুল ওয়াহ্‌হাব নাজ্জার মিসরি বলেন, এটা নিছক কল্পনা । তিনি বলেন, ফাযেল মুহাম্মদ নামির হাসান নাবলুসি এবং নাবলুসের বিখ্যাত আলেম ফাযেল আমিন বেগ আবদুল হাদি আমাকে বলেছেন যে, হযরত ইউসুফ আ.-এর মাজার মুবারক নাবলুসে রয়েছে এবং এটাই সঠিক তথ্য । কেননা, তাওরাত বলে, হযরত ইউসুফ আ.-এর তাবুত ফারাইম নামক স্থানেই সমাহিত করা হয়েছে। আর ফারাইম নামক ভূখণ্ড নাবলুসের একটি বিখ্যাত শহর ৷ প্রাচীনকালে একে শাকিম বলা হতো ৷” * তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৫, আয়াত ২২-২৬ ৷ ' তাওরাত : আত্মপ্রকাশ অধ্যায়, অনুচ্ছেদ ১৩, আয়াত ১৯ । ” কাসাসুল কুরআন, আল্লামা আবদুল ওয়াহ্‌হাব নাজ্জার মিসরি, পৃষ্ঠা ১৮৭ । www.eelm.weebly.com

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.