বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ১১৪ তোমাদেরকে জমিনে তাদের স্থলাভিষিক্ত করবেন। এরপর তোমরা কী করো তা তিনি লক্ষ করবেন” [সুরা আ'রাফ : আয়াত ১২৮-১২৯] এরপর মুসা আ. মুসলমানদের উদ্দেশে বললেন, ফেরআউনের অবিরাম অত্যাচারের ধারা এখনো শেষ হয় নি। বনি ইসরাইল ও কিবতি সম্প্রদায়ের মুমিনদের স্বাধীনতার সঙ্গে মিসর থেকে চলে যাওয়ার ব্যাপারে সে সম্মত নয়। সুতরাং, আল্লাহ তাআলার মীমাংসা হওয়া পর্যন্ত তোমরা মিসর ভূমিতেই নিজ নিজ গৃহকে নামাযের স্থান বানিয়ে নাও । কেবলামুখী হয়ে এক আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। এটা আল্লাহ তাআলার ওহিরই সিদ্ধান্ত । মুসা আ. সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারেও দোয়া করলেন, হে আমার প্রতিপালক, ফেরআউন ও তার সম্প্রদায়কে আপনি যে-ধন-সম্পদ দিয়েছেন, তারা সেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে আপনার বান্দাদের ওপর বলপ্রয়োগ এবং নির্যাতন ও উৎপীড়ন করতে বদ্ধপরিকর রয়েছে। তারা নিজেরাও আপনার সত্য পথকে অবলম্বন করে না এবং অন্যদেরকেও অবলম্বন করতে দেয় না। তারা বলপ্ৰয়োগ, কঠোরতা ও নির্যাতনের মাধ্যমে মানুষের সত্যপথ অবলম্বনে বাধা-বিঘ্নতা সৃষ্টি করছে। সুতরাং আপনি তাদেরকে জুলুম ও অত্যাচারের মজা দেখিয়ে দিন। যে-ধন ও এশ্বর্যের জন্য তারা গর্ব করে বেড়ায় ও অহমিকা প্রকাশ করে আপনি তা ধ্বংস ও বরবাদ করে দিন। আর যেভাবে তারা ঈমানের সত্যতাকে পদাঘাত করছে, আপনি তাদেরকে এখন ঈমানের দৌলতের পরিবর্তে এমন এক মর্মত্তদ শাস্তি দিন, যেনো তাদের কাহিনি পরবর্তী লোকদের জন্য উপদেশ হয়ে যায়। ঘটনার এই অংশটুকু কুরআন মাজিদ বর্ণনা করছে এভাবে As Sy ley Up Fam CEH Ty aly 8 dry Hy O53 CF UL 2 16 0 Sal 759 Bah pal) Op sk bl EOE 2 Os 55 Sd 3 Ugly ~) লা 5 06 0 edb Cd ys Say Dorel dE Ss) (2 BI) Ol U Cnt fa OWS Uy LEG USGS সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলোকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।