বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

oeetesnmntetunoneeececvosstovesnnnoncrmonnnpenacbnoweeceossnneancunncstotbbonsnasvanunpseocnnnoroununaaaccnatunnietsnasweucnceetsssnenannsose জাদুবিদ্যায় পারদর্শী ও বিচক্ষণ জাদুকরেরা যখন মুসা আ.-এর লাঠির এই অলোৌকিক ব্যাপার দেখলো, তারা প্রকৃত অবস্থা বুঝে গেলো। যে- সত্যকে এতক্ষণ পর্যন্ত ফেরআউন ও তার সভাসদবর্গ গোপন রাখতে চেষ্টা করেছিলো, তারা তা আর গোপন রাখতে পারলো না। জাদুকরেরা সমাবেশের সামনেই স্বীকার করে নিলো যে, মুসা আ. এই কাজ জাদুর অনেক উর্ধ্বে, তা আল্লাহ প্রদত্ত মুজেযা। তার সঙ্গে জাদুর কোনো দূরতম সম্পর্কও নেই। তারা তৎক্ষণাৎ আল্লাহ তাআলার উদ্দেশে সিজদায় লুটিয়ে পড়লো এবং ঘোষণা করে দিলো, আমরা মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম । কেননা, তিনিই রাব্বুল আলামিন । এই বিষয়টি কুরআন মাজিদ ব্যক্ত করেছে এভাবে _ ap) 0 2 GT 156 Md Bd) At ‘এরপর জাদুকরেরা সিজদায় নিক্ষিপ্ত হলো (মুজেযা দর্শনে জাদুকরেরা বিস্ময়াভিভূত হয়ে সিজদায় পতিত হলো) ৷ তারা বললো, আমরা হারুন ও মুসার প্রতিপালকের প্রতি ঈমান আনলাম ।' [সুরা তোয়া-হা : আয়াত ৭০] ONG 2 25 0 aid on BT 16 0 airls Bll il) ‘এবং জাদুকরেরা সিজদায় নিক্ষিপ্ত হলো। তারা বললো, “আমরা ঈমান আনলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি_যিনি মুসা ও হারুনেরও প্রতিপালক ।”’ [সুরা আ'রাফ : আয়াত ১২০-১২২] ফেরআউন দেখলো যে, তার সমস্ত প্রতারণার জাল ছিন্ন-ভিন্ন হয়ে গেছে এবং মুসাকে পরাভূত করার যে-শেষ নির্ভরটুকু ছিলো, সেটাও চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়েছে। এখন এমন না হয় যে, মিসরবাসীরাও তার হাতছাড়া হয়ে যায় এবং মুসা তার উদ্দেশে সফল হয়ে যায়। সুতরাং সে প্রবঞ্চনা ও প্রতারণার জন্য ভিন্ন পথ অবলম্বন করলো এবং জাদুকরদেরকে বললো, মনে হয় মুসা তোমাদের সবার গুরু এবং তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করে রেখেছিলে। তাই তো তোমরা আমার প্রজা হয়ে আমার অনুমতি ছাড়াই মুসার প্রতিপালকের ওপর ঈমান আনার ঘোষণা দিয়ে দিলে। আচ্ছা, আমি তোমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবো, যাতে ভবিষ্যতে কারো এমন বিশ্বাসঘাতকতা করার দুঃসাহস না হয় । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।