কাসাসুল কুরআন -৩ ৪ ৯৯ ‘মাদয়ানবাসীদের কাছে তাদের ভাই শুয়াইবকে (নবীরূপে) পাঠিয়েছিলাম । সে (তাদেরকে) বলেছিলো, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্যকোনো ইলাহ নেই । মাপে ও ওজনে কম করো না। আমি তোমাদেরকে সমৃদ্ধিশালী (সচ্ছল ও অবস্থসম্পন্ন) দেখছি, (আল্লাহ তাআলা তোমাদেরকে অনেককিছু দান করে রেখেছেন। সুতরাং নেয়ামতের অকৃতজ্ঞতা করা নিজেদের রক্ষা করো।) কিন্তু আমি তোমাদের জন্য আশঙ্কা করছি এবং সর্বগ্রাসী দিবসের শাস্তি (যা তোমাদেরকে আচ্ছন্ন ও বেষ্টিত করে ফেলবে)। হে আমার সম্প্রদায়, তোমরা ন্যায়সঙ্গতভাবে মেপো ও ওজন করো, লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু (তাদের প্রাপ্য হকের চেয়ে) কম দিয়ো না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না। যদি তোমরা মুমিন হও, তবে (তোমাদের কারবারে) আল্লাহ অনুমোদিত** যা অবশিষ্ট থাকবে তোমাদের জন্য তা উত্তম। (আর দেখো, আমার কাজ তো শুধু নসিহত করা এবং তোমাদের কাছে আল্লাহর পয়গাম পৌছে দেয়া,) আমি তোমাদের তত্বাবধায়ক নই (যে, বাধ্যতামূলকভাবে তোমাদেরকে আমার পথে চালিয়ে নেবো) । তারা বললো, ‘হে শুআইব, তোমার সালাত (যা তুমি তোমার প্রতিপালকের উদ্দেশে পড়ছো) কি তোমাকে নির্দেশ দেয় যে, আমার পিতৃপুরুষেরা যার ইবাদত করতো আমাদেরকে তা বর্জন করতে হবে এবং আমরা আমাদের ধন-সম্পদ সম্পর্কে যা করি (তা-ও বর্জন করতে হবে)? তুমি তো অবশ্যই সহিষ্ণু, ভালো মানুষ ৷’ (বাহ, তুমিই একজন কোমলহৃদয় ও ভালো মানুষ থেকে গেলে ।) সে বললো, ‘হে আমার সম্প্রদায়, তোমরা ভেবে দেখেছো কি, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমারকে তার পক্ষ থেকে উত্তম (থেকে উত্তমতর) জীবনোপকরণ দান করে থাকেন তবে কী করে আমি আমার কর্তব্য থেকে বিরত থাকবো? (আমি কি তোমাদেরকে সত্যপথ প্রদর্শন করবো না?) আমি তোমাদেরকে যা নিষেধ করি আমি নিজে তা করতে ইচ্ছা করি না। (আমার এমন কোনো ইচ্ছা নেই যে, তোমাদেরকে যা থেকে বারণ করি, তাতে আমি নিজেই লিপ্ত হই) আমি তো আমার সাধ্যমতো সংস্কারই করতে চাই । আমার কর্মসাধন তো আল্লাহরই সাহায্যে; আমি তারই ওপর নির্ভর করি এবং আমি তারই অভিমুখী । হে আমার সম্প্রদায়, আমার সঙ্গে বিরোধ ** ঠিকমত মাপ দেয়ার পর যা লাভ হবে সেটাই আল্লাহ কর্তৃক অনুমোদিত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।