বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শুআইব আলাইহিস সালাম ৪ ৯৬ রয়েছো। অবাধ্যাচরণ এবং বিরোধিতার এমন কোনো দিক নেই যা তোমরা ত্যাগ করেছো । আমি আমার নসিহত ও হেদায়েতের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না এবং তোমাদের কাছে দুনিয়ার কোনো স্বার্থও চাচ্ছি না। আমার প্রতিদান তো আল্লাহ তাআলার কাছে রয়েছে। এখনো যদি অবাধ্যাচরণ করতে থাকো, তবে আমার আশঙ্কা, আল্লাহ তাআলার আযাব এসে তোমাদেরকে ধ্বংস ও বিনাশ না করে ছাড়ে । আল্লাহ তাআলার সিদ্ধান্ত অটল ৷ তাকে প্রতিরোধ বা খণ্ডন করার সাধ্য কারো নেই । কওমের সরদাররা তেলে-বেগুনে জলে উঠে বললো, শুআইব, তোমার নামায পূজা ত্যাগ করি এবং নিজেদের ধন-সম্পদে আমাদের এই স্বাধীনতা না থাকে যে, যেভাবে ইচ্ছা লেনদেন করি । যদি আমরা ওজনে কম দেয়া ছেড়ে দিই এবং মানুষের সঙ্গে কাজ-কারবারে তাদেরকে কম দিয়ে ক্ষতি না করি, তবে তো দরিদ্র ও কাঙাল হয়ে পড়বো । সুতরাং, এমন শিক্ষাপ্রদানে কেউ কি হযরত শুআইব আ. অতাান্ত মনোব্যথা এবং ভালোবাসার সঙ্গে বললেন, হে আমার কওম, আমার এই ভয় হচ্ছে যে, তোমাদের এই বেপরোয়া ভাব এবং যে-পরিণাম হায়েছিলো তোমাদের পূর্বে নুহ আ., হুদ আ., সালেহ আ. ও লুত আ.-এর সম্প্রদায়গুলোর । এখনো সময় শেষ হয়ে যায় নি। আল্লাহ তাআলার সামনে মস্তক অবনত করো এবং তোমাদের অসৎ কার্যাবলির জন্য ক্ষমা প্রার্থনা করো। ভবিষ্যতে সবসময়ের জন্য ওইসব মন্দকাজ থেকে তওবা করো। নিঃসন্দেহে আমার প্রতিপালক অত্যন্ত, দয়ালু । তিনি অত্াান্ত মেহেরবান ৷ তিনি তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন । কওমের সরদাররা এ-কথা শুনে জবাব দিলো, হে শুআইব, তুমি কী বলছো দুর্বল ও দরিদ্র । তোমার কথাগুলো যদি সত্য হতো তাহলে তোমার জীবন আমাদের জীবনের চেয়ে উত্তম হতো । আমরা কেবল তোমার বংশকে ভয় করছি । অন্যথায় আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ছাড়তাম ৷ তুমি আমাদের ওপর কখনো জয়ী হতে পারবে না। হযরত শুআইব আ. বললেন, তোম। দর জন্য আফসোস! তোমাদের জন্য কি আল্লাহর মোকাবিলায় আল্লাহর চেয়ে আমার বংশ তোমাদের জন্য অধিক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।