কাসাসুল কুরআন -৩ ৪ ৯৫ যাতায়াতকারীদের সত্যগ্রহণে বাধা দিতো। সুযোগ পেলে জনগণের সম্পদ লুঠপাট করতো । এতকিছু সত্নেও যদি কোনো সৌভাগ্যবান সত্যের আহ্বানে সাড়া দিতো এবং সত্যকে গ্রহণ করে নিতো, তবে তারা তাকে ভীতি প্রদর্শন করতো, হুমকি দিতো এবং নানাভাবে বিপথগামী করার চেষ্টা করতো কিন্তু কওমের এসব বাধার মুখে হযরত শুআইব আ.-এর সত্যের আহ্বান সবসময় অব্যাহত থাকলো । তার কওমের নেতৃস্থানীয় লোকেরা, যারা নিজেদের শক্তি ও মর্যাদার জন্য গর্বিত ছিলো, শুআইব আ.-কে বললো, হে শুআইব, দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় অবশ্যই ঘটবে, হয়তো আমরা তোমাকে এবং তোমার প্রতি বিশ্বাস স্থাপনকারী অনুসারীদেরকে অবশ্যই আমাদের বস্তি থেকে বের করে দেবো এবং তোমাদেরকে দেশাসন্তরিত করবো । অথবা হযরত শুআইব আ. বললেন, আমরা তোমাদের ধর্মকে মিথ্যা ও বাতিল বলে থেকে মুক্তি দিয়েছেন, এরপর যদি আমরা সেই ধর্মেরই দিকে পুনরায় ফিরে যাই, তবে এর অর্থ দাড়াবে এই যে, আমি মিথ্যা বলে আল্লাহর প্রতি অসত্যের অপবাদ আরোপ করলাম ৷ এটা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার । তবে হ্যা, আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার যদি সেটাই ইচ্ছা হয়, তবে তিনি যা- ইচ্ছা তা-ই করবেন। আমাদের প্রতিপালকের জ্ঞান যাবতীয় বস্তুকে বেষ্টনকারী এবং ব্যাপক আমরা তো কেবল তারই ওপর ভরসা রাখবো । হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের ও আমাদের কওমের মধ্যে সত্যের সঙ্গে মীমাংসা করে দিন । নিঃসন্দেহে আপনিই উত্তম মীমাংসাকারী । কওমের নেতৃস্থানীয় লোকেরা যখন হযরত শুআইব আ.-এর মধ্যে এই দৃঢ়তা ও অটুট সংকল্প দেখতে পেলো তখন তাদের কথার মোড় ঘুরিয়ে নিয়ে নিজেদের কওমকে সম্বোধন করে বলতে লাগলো, সাবধান! যদি তোমরা শুআইবের কথা মান্য করো, তবে তোমরা ধ্বংস ও বিনাশপ্রাপ্ত হবে। হযরত শুআইব আ. এটাও বললেন, দেখো, আল্লাহ তাআলা আমাকে এইজন্য প্রেরণ করেছেন, যেনো আমি আমার সাধ্যানুযায়ী তোমাদেরকে সংশোধন করার চেষ্টা করি । আর আমি যা-কিছু বলছি তার সত্যতার জন্য আল্লাহ তাআলার প্রমাণ ও নিদর্শনও পেশ করছি। কিন্তু আফসোস, তোমরা এসব স্পষ্ট দলিল-প্রমাণ দেখেও অবাধ্যাচরণ ও নাফরমানির ওপরই অটল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।