বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শুআইব আলাইহিস সালাম ৪ ৯৪ তোমাদের নিকট আল্লাহ তাআলার প্রমাণ ও নিদর্শন এসে পৌছেছে। এখন অজ্ঞতা ও না-জানা ক্ষমার যোগ্য বলে বিবেচিত হবে না। সত্যকে গ্রহণ করো এবং বাতিল ও মিথ্যা থেকে বিরত হও । এটাই সফলকাম হওয়ার একমাত্র পথ । আর আল্লাহর জমিনে ফেৎনা-ফাসাদ ও নৈরাজ্য সৃষ্টি করো না। আল্লাহ তাআলা তাতে কল্যাণ ও সৌভাগ্যের যাবতীয় উপকরণ প্রস্তুত করে দিয়েছেন। আর দেখো, তোমরা কখনো এমন করো না যে, সত্য প্রচারের পথকে বন্ধ করার জন্য এবং মানুষকে লুণ্ঠন করার জন্য প্রতিটি পথের ওপর গিয়ে বসো । তোমরা এমনও করো না, যে-ব্যক্তিই ঈমান আনে, আল্লাহর পথ অবলম্বন করার কারণে তাকে হুমকি-ধমকি দিতে থাকো এবং তাকে পুনরায় বিপথগামী করার পেছনে উঠে-পড়ে লেগে যাও। হে আমার কওমের লোকসকল, সেই সময়ের কথা স্মরণ করো এবং আল্লাহর অনুগ্রহ ও দয়া স্বীকার করো যে, তোমরা সংখ্যায় খুবই নগণ্য ছিলে। এরপর আল্লাহ তাআলা শান্তি ও নিরাপত্তা দান করে তোমাদের সংখ্যাকে খুব অধিক সংখ্যায় বৃদ্ধি করে দিয়েছেন । হে আমার কওম, এ-বিষয়টির প্রতিও একটু চিন্তা-ভাবনা করো, যারা আল্লাহর জমিনে ফেতনা ও নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের পরিণাম হয়েছে ভয়াবহ ও সবার জন্য শিক্ষামূলক ৷ যদি তোমাদের মধ্য থেকে একদল আমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং অন্যদল বিশ্বাস স্থাপন না করে, তবে এখানেই বিষয়টির সমাপ্তি ঘটবে না। তোমরা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে শেষ মীমাংসা করে দেন। নিশ্চয় আল্লাহ উত্তম মীমাংসাকারী ৷' হযরত শুআইব আ. বিশুদ্ধ ও অলঙ্কারপূর্ণ এবং মার্জিত ও স্থানোচিত ভাষণ প্রদান করতেন । তিনি মাধুর্যপূর্ণ বাণী, সুন্দর সম্ভাষণ, বর্ণনাশৈলী এবং বাকচাতুর্যে অসাধারণ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এ-কারণেই মুফাস্‌সিরগণ তাকে খাতিবুল আম্বিয়া উপাধিতে ভূষিত করে থাকেন । তিনি কোমল ও কঠিন সব ধরনের ভাষা প্রয়োগ করেই তার কওমকে হেদায়েত ও নসিহতের এই কথাগুলো বললেন । কিন্ত তার দুর্ভাগা কওমের ওপর এসব কথার কোনো ক্রিয়াই হলো না। গুটিকয়েক দুর্বল লোক ছাড়া কেউই আল্লাহপাকের এই পয়গামের প্রতি কর্ণপাত করলো না। তারা নিজেরাও আগের মতোই পাপকাজে লিপ্ত থাকলো এবং অন্য লোকদের পথেও বাধা প্রদান করতে লাগলো । তারা পথে পথে বসে থাকতো এবং হযরত শুআইব আ.-এর কাছে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।