বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শুআইব আলাইহিস সালাম ৪ ৯২ এ-কারণেই পবিত্র কুরআন সুরা আ'রাফে হযরত নুহ আ., হযরত হৃদ আ., হযরত সালেহ, হযরত লুত এবং হযরত শুআইব আ.-এর উল্লেখের পর বলেছে, তরেড়ুৱ ৫৮৮ ১৯১৯১ ৬৫ এ £5 ‘অতঃপর আমি তাদের পর মুসাকে আমার নিদর্শনসহ প্রেরণ করেছি ।' [সুরা আ'রাফ : আয়াত ১০৩ সুরা ইউনুস, সুরা হজ, সুরা হুদ এবং সুরা আনকাবুতেও এভাবেই বর্ণিত হয়েছে । কালকাশান্দি এ-জায়গায় এই ভুল করে ফেলেছেন যে, তিনি (১) শা'ইয়া আলাইহিমুস সালাম-এর স্থানে শুআইব আলাইহিস সালাম লিখে দিয়েছেন। নিঃসন্দেহে এটা বলা যায় যে. আহাযের রাজতৃকালই ছিলো শাইয়া আ.-এর যামানা ৷ সত্যের আহ্বান যাইহোক ৷ হযরত শুআইব আ. নবীরূপে তার কওমের প্রতি প্রেরিত হলেন। তিনি দেখতে পেলেন যে, আল্লাহপাকের নাফরমানি ও পাপাচার কেবল গুটিকয়েক লোকের মধ্যেই সীমাবদ্ধ নয়। গোটা সম্প্রদায়ই ধ্বংসের ঘূর্ণিপাকে আক্রান্ত ও লিপ্ত রয়েছে । তারা তাদের অসৎ কাজে এতটাই বিভোর ছিলো যে, তাদের কাছে একবারও মনে হয় নি এবং তারা অনুভবও করেনি যে তাদের কৃতকর্মসমূহ নাফরমানি ও পাপের কাজ; বরং তাদের ওই পাপকাজগুলোকে গর্বের বিষয় বলে মনে করছিলো। তাদের অসংখ্য অসচ্চরিত্রমূলক কর্মকাণ্ড এবং আবাধ্যচারের প্রতি দৃষ্টিপাত না করলেও, কেবল যেসব মন্দকাজ বিশেষভাবে তাদের মধ্যে প্রচলিত ছিলো তা এই: ১. প্রতিমাপূজা ও শিরকি রীতিনীতি; ২. ক্রয়-বিক্ৰয়ের ক্ষেত্রে নিজে পূর্ণ মাত্রায় মেপে নেয়া এবং অপরকে দিতে হলে ওজনে কম দেয়া; ৩. যাবতীয় লেন-দেনের ক্ষেত্রেই ছলচাতুরি ও ডাকাতি । সম্প্রদায়গুলোর সাধারণ প্রথা অনুসারে প্রকৃতপক্ষে তাদের শান্তি, সচ্ছলতা. ধন-সম্পদের প্রাচুর্য, জমি-জমা ও বাগবাগিচার উর্বরতা ও উৎপাদনক্ষমতা, সজীবতা ও উৎকৃষ্ট মান তাদেরকে এতটাই গর্বিত করে তুলেছিলো যে, তারা ওই খারাপ ব্যাপারগুলোকে তাদের ব্যক্তিগত উত্তরাধিতকার এবং বংশগত কৌশল মনে করে বসেছিলো। এক মুহূর্তের জন্য তাদের অন্তরে এই ধারণার উদয় হতো না যে, এসবকিছুই, তাদের যাবতীয় প্রাচুর্যই আল্লাহ তাআলার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।