বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ ৪ ৮৩ বীরতৃ । এর বিপরীত অবস্থার নাম 'জুব্‌ন’, অর্থাৎ ভীরুতা ও কাপুর্ষতা ৷ ৬. ক্রোধ ও ক্ষোভের অবস্থায় ধৈর্য ধারণ করার না 'হিলম’, অর্থাৎ সহিষ্ণুতা । এর বিপরীত অবস্থা হলো 'তাযাম্মুর’, অর্থাৎ কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়া । চ. যুগ ও কালের সঙ্কট ও দুদশার ওপর ধৈর্য ধারণ করার নাম ‘উসআতে সদ্র', অর্থাৎ আত্মার বড়তব ও উদারতা । এর বিপরীত অবস্থার নাম ‘দাজর', অর্থাৎ অসন্তোষ ও অস্থিরতা । ছ. অন্যের গোপনীয় বিষয় প্রকাশ না করার নাম ‘কিতমানুস সির', অর্থাৎ অন্যের গোপনীয় বিষয় ও রহস্য গোপন রাখা ৷ জ. জীবনরক্ষার পরিমাণ জীবিকার ওপর ধৈর্য ধারণ করার নাম 'কানাআত', অর্থাৎ অন্নেতুষ্টি। ঝ. সবধরনের আমোদ-প্রমোদ ও ভোগবিলাসের মোকাবিলায় ধৈর্য ধারণ করার নাম “‘যুহ্‌দ', অর্থাৎ দুনিয়ার প্রতি বিরাগ ও অনীহা ৷ সবর বা ধৈর্যের এই প্রকারগুলোর ব্যাপক বর্ণনা সংক্ষিপ্ত আকারে ও অলৌকিক উপায়ে পবিত্র কুরআনে এই আয়াতে করা হয়েছে__ SO sl; OG ps GRIMS CADE LS GLE JI ‘অৰ্থ-সঙ্কটে, দুঃখ-ক্লেশে ও সংগ্রাম-সঙ্কটে যারা ধৈর্য ধারণ করে। তারাই প্রকৃতপক্ষে সত্যপরায়ণ ও মুত্তাকি ৷’ [সুরা বাকারা: আয়াত ১৭৭| আল্লাহ তাআলা হযরত ইউসুফ আ.-কে আয়াতে উল্লিখিত ধৈর্য ও সন্তুষ্টির যাবতীয় স্তরে এমন পূর্ণতা দান করেছিলেন যাকে উচ্চশ্রেণির গুণ বলা হয় । ক. ভাইদের কষ্ট প্রদানের অবস্থায় ধৈর্য ধারণ । খ. স্বাধীন হওয়া সত্লেও ক্রীতদাস হয়ে থাকা এবং এমন দেশ ও সম্প্রদায়ের হাতে বিক্রীত হওয়ার ওপর ধৈর্য যারা সামাজিক আচরণে ও জীবিকা নির্বাহের পদ্ধতিতে বিপরীত ছিলো এবং দীন ও ঈমানের দিক থেকে শত্রু ছিলো। গ. আযিযে মিসরের স্ত্রী ও মিসরীয় রমণীদের ছল-চাতুরিপূর্ণ প্ররোচনার ওপর ধৈর্য ধারণ ৷ ঘ. কারাগারের দুঃখ-কষ্টের ওপর ধৈর্য ধারণ ৷ $. আযিযে মিসরের যাবতীয় ধন- সম্পদের তত্তাবধায়ক হওয়ার ওপর ধৈর্য ধারণ । অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ এবং অহঙ্কার ও আস্ফালন থেকে বেচে থাকা । চ. মিসর রাজ্যের একচ্ছত্র শাসক হওয়ার ওপর ধৈর্য ধারণ । অর্থাৎ জুলুম, অহমিকা ও আত্মগর্ব থেকে বেচে থাকা। ছ, (সঙ্কট ও প্রাচুর্য) উভয় অবস্থাতেই কানাআত (অল্লেতুষ্টি) ও যুহদের (দুনিয়ার প্রতি অনীহা) জীবনকে প্রাদান্য দেয়া । জ. www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।