বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউসুফ আলাইহিস সালাম ৪ ৭৮ মিসর থেকে সেই এলাকার দিকে নিয়ে যাবেন, যার ব্যাপারে তিনি ইবরাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিমুস সালামকে শপথের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন। ইউসুফ আ. বনি ইসরাইল থেকে শপথ গ্রহণ করে তাদেরকে বললেন, আল্লাহপাক নিশ্চয় তোমাদেরকে স্মরণ করবেন। তোমরা আমার হাড়গুলোকে এখান থেকে সঙ্গে নিয়ে যেয়ো । এরপর ইউসুফ আ. একশো দশ বছর বয়সে পৌছে ইন্তেকাল করলেন । বনি ইসরাইল মিসরে তার মৃতদেহের মধ্যে সুগন্ধিদ্বব্য পূর্ণ করে একটি সিন্দুকের ভেতর রেখে দিলো ।'* ‘মুসা আ. বনি ইসরাইলকে নিয়ে মিসর থেকে বের হয়ে যাওয়ার সময় ইউসুফ আ.-এর হাড়গুলোকে সঙ্গে নিয়ে নিলেন। কেননা, ইউসুফ আ. বনি যেয়ো ৷” অতি গুরুত্বপূর্ণ চারিত্রিক বিষয়সমূহ হযরত ইউসুফ আ.-এর এই বিস্ময়কর ও অভিনব কাহিনিতে চক্ষুল্মান ও ধীসম্পন্ন মানুষের জন্য কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চারিত্রিক বিষয় বিদ্যমান ৷ আসলে এই কাহিনি শুধু একটি ঘটনাই নয়। ফযিলত ও আখলাকের এমন এক সুবর্ণ কাহিনি যার প্রত্যেকটা দিক উপদেশ ও জ্ঞানের মণি-মুক্তা দ্বারা কানায় কানায় পরিপূর্ণ । ঈমানি শক্তি, দৃঢ়তা, আত্মসংযম, ধৈর্য, কৃতজ্ঞতা, পবিত্রতা, ধার্মিকতা, বিশ্বস্ততা, ক্ষমা, দাওয়াত ও তাবলিগের আকাঙ্ক্ষা, আল্লাহর কালিমা সমুন্নত করার স্পৃহা, আত্মশুদ্ধি ও আল্লাহভীতি ইত্যাদি উচচস্তরের আখলাক ও গুণাবলির এক দুর্লভ স্বর্ণশৃঙ্খল, যা এই কাহিনির পরতে পরতে দেখা যায় । তার মধ্যে থেকে কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য : ১. যদি কোনো ব্যক্তির আপন স্বভাব ও প্রকৃতি উত্তম হয় এবং তার পারিপার্শ্বিক পরিবেশও পবিত্র ও নিষ্কলুষ হয়, তাহলে সেই ব্যক্তির জীবন মহৎ চারিত্রিক বৈশিষ্ট্যমণ্ডিত এবং উচচন্তরের গুণাবলিতে অলঙ্কৃত হবে। তিনি সবধরনের মাহাত্ম্য ও পবিত্রতার ধারক-বাহক হবেন । ** তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচ্ছেদ ৫, আয়াত ২২-২৬ । ** তাওরাত : আত্মপ্রকাশ অধ্যায়, অনুচ্ছেদ ১৩. আয়াত ১৯ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।