বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ * ৭৭ আনন্দময় ভূমিতে থাকবে৷ কেননা, মিসরবাসীরা সমস্ত চতুষ্পদ জসন্তুকে ঘৃণা করে ।'* হযরত ইউসুফ আ.-এর উদ্দেশ্য ছিলো এটা যে, এইভাবে মিসরবাসীগণ থেকে পৃথক থাকলে বনি ইসরাইল তাদের ধর্মীয় জীবনের ওপর প্রতিষ্ঠিত থাকবে । তারা মিসরবাসীদের মূর্তিপূজার প্রতি ঘৃণা পোষণ করতে এবং থাকতে পারবে। এভাবে তারা তাদের সাহসিকতাপূর্ণ যাযাবর জীবনকে কখনো ভুলবে না। ১১০ বছর বয়সে ইন্তেকাল হযরত ইউসুফ আ. জীবনের অধিকাংশ সময়ই মিসরে কাটিয়েছিলেন। তার বয়স যখন একশো দশ বছরে পৌছে তখন তিনি মৃত্যুবরণ করেন । হযরত ইউসুফ আ. মৃত্যুর পূর্বে তার বংশের লোকদের থেকে এই অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে, তারা যেনো তাকে মিসরের মাটিতে দাফন না করেন। বরং যখন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি পূর্ণ হবে এবং বনি ইসরাইল পুনরায় ফিলিস্তিনের ভূমিতে অর্থাৎ পূর্বপুরুষদের দেশে ফিরে যাবে, তখন তারা যেনো তার হাড়গোড়গুলো ওখানে নিয়ে যান এবং মাটির নিচে দাফন করেন। ইউসুফ আ.-এর কাছে তারা এভাবেই প্রতিজ্ঞাবদ্ধ হলেন । ভরে রেখে দিলেন। হযরত মুসা আ.-এর যুগে বনি ইসরাইল যখন মিসর থেকে বের হলো, তারা সেই সিন্দুকটিও সঙ্গে নিয়ে গেলো এবং পূর্বপুরুষদের দেশ ফিলিস্তিনে নিয়েই দাফন করলো । হামাবি বলেন, ইউসুফ আ.-এর কবর ফিলিস্তিনের নাবলুসের অন্তর্গত বালাতা গ্রামে অবস্থিত । একটি বৃক্ষের ছায়ায় ইউসুফ আ.-এর মাজার । তাওরাতে বর্ণিত আছে: ‘আর ইউসুফ এবং তার পিতার পরিবারবর্গ মিসরে বসবাস করেছেন। ইউসুফ আ. একশো দশ বছর জীবিত ছিলেন। ইউসুফ আ. আফরাইমের সন্তানকে, যারা ছিলো তৃতীয় পুরুষ__দেখেছেন এবং মুনাস্সার সন্তান মাকিরের পুত্রও ইউসুফ আ.-এর কোলে প্রতিপালিত হয়েছিলো। ইউসুফ আ. তার * তাওরাত : আবির্ভাব অধ্যায়, অনুচেছদ ৪৬, আয়াত ৩৩-৩৪ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।