বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ * ৭৩ উচিত। কাজেই তিনি এমন জবাব দিলেন, যাতে কথা কেবল আশা ও দিলেন, আমার ইচ্ছা আল্লাহ তাআলা তোমাদের অপরাধ ক্ষমা করে দিন । ২. হযরত ইউসুফ আ. ছিলেন যুবক । তার দয়া ও উদারতাগুণে দৃঢ়তা ও সতর্কতার দিকটি প্রবল ছিলো না। কাজেই তিনি দরয়া্দ্র হয়ে তৎক্ষণাৎ তাদেরকে ক্ষমা করে দিলেন কিন্তু হযরত ইয়াকুব আ. ছিলেন অভিজ্ঞ ও সাবধানতা অবলম্বনকারী এবং তিনি ছিলেন তাদের পিতা । তাই তিনি পুত্রদেরকে ভালো করে পরীক্ষা করে দেখতে চাইলেন : দেখা যাক, এদের এই অনুতাপ ও লজ্জা প্রকাশ সাময়িক এবং শুধু বর্তমান অবস্থাকে আয়ত্তে আনার চেষ্টা কি-না; না-কি সত্য সত্যই তাদের মনে অনুতাপ, লজ্জা ও অপরাধবোধের উদয় হয়েছে এবং বাস্তবিকই তারা তাদের কৃত অপরাধের জন্য সততার সঙ্গে অনুতপ্ত হয়েছে। তিনি তাদের সম্পূর্ণরূপে নিরাশ করলেন না। কেবল আশা ও সম্ভাবনা পর্যন্ত ব্যাপারটি শেষ করে দিলেন । হযরত ইয়াকুব আ.-এর পরিবারবর্গ মিসরে উদ্দেশে যাত্রা করলেন । তাওরাতে এই ঘটনাটির বিস্তৃত বিবরণ আছে। তা ‘আর ফেরআউনের ঘরে এই আলোচনাই শোনা গেলো যে, ইউসুফের ভাইয়েরা এসেছে এবং তাতে ফেরআউন ও তার আমাত্যবর্গ খুবই সম্তষ্ট হলেন । আর ফেরআউন ইউসুফকে বললেন, আপনি আপনার ভাইদেরকে বলুন, তোমরা এই কাজ করো, তোমাদের বাহন পশুগুলোকে বোঝাই করো এবং যাও, কিনআন দেশে গিয়ে পৌছাও। তোমাদের পিতা-মাতা ও পরিবারবর্গকে নিয়ে আমার কাছে চলে এসো । আমি তোমাদেরকে মিসর দেশের ভালো ভালো বস্তু প্রদান করবো। আর তোমরা এই দেশের পারিতোষিক ও উপঢৌকনসমূহ খাবে। এখন তুমি আদেশপ্রাপ্ত হয়েছো। সুতরাং তুমি তাদেরকে বলো, তোমরা এই কাজ করো, তোমাদের সন্তান ও শ্্রীগণের জন্য মিসর থেকে গাড়ি নিয়ে যাও এবং তোমাদের পিতাকে নিয়ে আসো । তোমাদের মাল ও আসবাবপত্রের জন্য কোনো প্রকার আফসোস করো না। গোটা মিসর দেশের আনন্দ তোমাদের কারণেই । ইসরাইলের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।