কাসাসুল কুরআন -৩ ৪ ৭১ যেনো আপনাদের এই ভুল ক্ষমা করে দেন। কেননা, তিনি সর্বশ্রেষ্ঠ অনুশ্রহশীল ও দয়ালু । এখন আপনারা কিনআনে ফিরে এবং আমার এই জামাটি নিয়ে যান। জামার আমার পিতার চোখের ওপর রাখুন । ইনশাআল্লাহ, ইউসুফের গন্ধ তার চোখ দুটির দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবে। এরপর আপনারা পরিবারের সবাইকে নিয়ে মিসরে চলে আসুন । হযরত ইউসুফ আ.-এর ভাইদের জন্যও এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে? তারা ইউসুফকে কিনআনের কূপে নিক্ষেপ করেছিলেন। তার মিথ্যা রক্তমাখা জামা ইয়াকুব আ.-এর কাছে নিয়ে এসেছিলেন এবং মিথ্যা ও আজকেও তাদেরকে ইউসুফ আ.-এর জামা নিয়ে যেতে হবে, যাতে সেই ক্ষতের উপশম হয় এবং শোক ও দুঃখ আনন্দ ও সুখে পরিণত হয় । এখানেই এসব আলোচনা সমাপ্ত হয়ে গেলো । ইউসুফ আ.-এর ভাইদের কাফেলা ইউসুফ আ.-এর জামা নিয়ে কিনআনের পথে যাত্রা করলেন । ওদিকে আল্লাহ তাআলার মনোনীত নবী হযরত ইয়াকুব আ.-কে আল্লাহর ওহি ইউসুফ আ.-এর গন্ধ শুকিয়ে দিলো । তিনি বললেন, হে ইয়াকুবের বংশধর, তোমরা যদি এ-কথা না বলো যে, বৃদ্ধকালে আমার জ্ঞান-বুদ্ধি লোপ পেয়েছে, তাহলে আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি । তারা সবাই বলতে লাগলো, আল্লাহর কসম, আপনি আপনার সেই পুরনো বিভ্রান্তির মধ্যেই পড়ে রয়েছেন। অর্থাৎ, এত দীর্ঘকাল অতীত হওয়ার পরও, যখন ইউসুফের নামচিহ্ন পর্যন্ত মুছে গেছে, আপনি সেই ইউসুফের কথাই আওড়াচ্ছেন । কিনআনগামী কাফেলা পূর্ণ কল্যাণ ও নিরাপত্তার সঙ্গে কিনআনে পৌছালো। হযরত ইউসুফ আ.-এর নির্দেশনা অনুযায়ী তার জামা ইয়াকুব আ.-এর চোখের ওপর রাখতেই তৎক্ষণাৎ ইয়াকুব আ. দৃষ্টিশক্তি ফিরে পেলেন এবং থেকে এমন বিষয় জানতে পারি যা তোমরা জানো না। পবিত্র কুরআনে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে__- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।