বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ ৪ ৬৯ করুন । এখন ক্রয়-বিক্রয় এবং লেন-দেনের ব্যাপার নয় । আমাদের দ্বারা মূল্য পরিশোধ করা সম্ভব নয়। সুতরাং, আপনার খেদমতে আমাদের আবেদন এই যে, অনুগ্রহ করে খাদ্যশস্য পূর্ণমাত্রায় ওজন করে দিন এবং আমাদেরকে অভাবী মনে করে আপনার পক্ষ থেকে দয়া করুন । আল্লাহ তাআলা সদকা- খয়রাত দাতাগণকে উত্তম বিনিময় দান করে থাকেন । হযরত ইউসুফ আ. যখন পিতামাতা ও ভাইদের এই দুরবস্থা ও দুর্দশার কথা শুনলেন এবং তাদের বিনীত আবেদন ও অভাবমূলক প্রার্থনায় বাধ্যকারী অবস্থা চিন্তা করলেন, তার হৃদয় করুণায় বিগলিত হলো। এখন আর দৃঢ় থাকতে পারলেন না যে, নিজেকে গোপন রাখেন এবং রহস্য প্রকাশ না করেন। অবশেষে বলতে শুরু করলেন (dm G0 Bl Blas tg MALL DAE UF আচরণ করেছিলেন, যখন তোমরা ছিলে অজ্ঞ?’ [সুরা ইউসুফ : আয়াত ৮৯! ভাইয়েরা এই অবস্থায় অপ্রত্যাশিত কথা-বার্তা শুনে চমকে উঠলেন । ইউসুফ আ.-এর কথার ধরনের ওপর গভীরভাবে লক্ষ করে হঠাৎ তাদের কিছু একটা মনে হলো এবং তারা বলে উঠলেন__ MISE ‘সত্যিকার অর্থে আপনিই কি ইউসুফ?’ অর্থাৎ তারা এই অস্থিরতা ও উদ্বেগের মধ্যে ছিলেন যে, আমরা তো আযিযে মিসরের সামনে দণ্ডায়মান, তার সঙ্গে কথা-বার্তা বলছি। এখানে অপ্রাসঙ্গিকভাবে ইউসুফের আলোচনা কেনো? তারা তখন তার আকার- তাদের চোখের সামনে ইউসুফ আ.-এর আকৃতিই ভেসে উঠলো এবং তারা বুঝতে পারলেন যে, নিঃসন্দেহে ইনি ইউসুফ ৷ কিন্তু বর্তমান অবস্থার প্রতি লক্ষ করে স্বাভাবিকভাবেই এ-কথা বলার সাহস পেলেন না যে, আপনি ইউসুফ ৷ বরং স্থান-কাল ও পাত্রের উপযোগী সুর ও স্বরে তারা বলে উঠলেন, আপনি কি বাস্তবিকই ইউসুফ? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।