কাসাসুল কুরআন -৩ ঙ ৬৩ তার দ্বারা এমন জঘন্য কাজ হবে। পিতাকে এটাও বলো, আপনি মিসরের লোকদের মাধ্যমে আমাদের কথার সত্যতা যাচাই করে নিন । তা ছাড়া আমরা যে-কাফেলার সঙ্গে মিসর থেকে কিনআনে এসেছি সেই কাফেলার লোকদের থেকেও জেনে নিন। তাহলেই আপনি বুঝতে পারবেন আমরা এ-ব্যাপারে সম্পূর্ণ সত্য বলছি । এই পরামর্শ অনুযায়ী ইউসুফ আ.-এর ভাইয়েরা কিনআনে ফিরে এলেন। তারা কিছুমাত্র বেশকম না করে সম্পূর্ণ ঘটনা ইয়াকুব আ.-কে বর্ণনা করে শুনালেন। হযরত ইউসুফ আ.-এর ভাইয়েরা তাদের পিতার সঙ্গে এ-প্রসঙ্গে যে-কথোপকথন করেছেন তা পবিত্র কুরআনে ব্যক্ত করা হয়েছে এভাবে SHAD IDUONGN A Ho dss 3) ‘তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো, 'হে আমাদের পিতা, আপনার পুত্র (বিনইয়ামিন) তো চুরি করেছে এবং আমরা যা জানি তারই প্রত্যক্ষ বিবরণ দিলাম ।' [সুরা ইউসুফ : আয়াত ৮১] এই উক্তিটি উল্লেখ করে পবিত্র কুরআন এ-কথা বলতে চায় যে, ইউসুফ আ.- এর বৈমাত্রেয় ভাইদের নির্মমতার মাত্রা অনুমান করুন__এমন করুণ সময়েও তারা বৃদ্ধ পিতাকে তিরস্কার, ভৎসনা ও লজ্জা না দিয়ে ছাড়েন নি। তারা এমন কথা বললেন না যে আমাদের ছোট ভাইটির দ্বারা এমন ক্রুটি ঘটে গেছে; বরং তারা পিতার দিকেই সম্পর্ক আরোপ করে বললেন, আপনার পুত্র, হ্যা আপনার একান্ত আদরের প্রিয় পুত্র চুরি করে আমাদের সবাইকে অপমানিত করেছে। আমরা কি জানতাম যে তার মধ্যে এই গুণটিও বিদ্যমান রয়েছে? হযরত ইয়াকুব আ. আগে ইউসুফ আ.-এর ব্যাপারেই তার পুত্রদের সত্যতার অভিজ্ঞতা অর্জন করেছেন। কাজেই তিনি তাদের কথা শুনে বললেন, না, তোমরা নিজেদের মন থেকে একটি কথা বানিয়ে নিয়েছো । ঘটনা কখনো এমন ঘটে নি বিনইয়ামিন এবং চুরি? এটা কখনো সম্ভব নয়। এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই৷ এমন ধৈর্য যা উত্তম থেকে উত্তমতম । আল্লাহ তাআলার পক্ষে এটা বিচিত্র নয় যে তিনি একদিন এই হারানো পুত্রদেরকে পুনরায় একত্র করে দেবেন এবং একইসঙ্গে দুইপুত্রকে আমার সঙ্গে মিলিয়ে দেবেন। কোনো সন্দেহ নেই যে, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, www.eelm.weebly.com
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.