বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ ঙ ৬১ অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা এই কৌশলের সঙ্গে পূর্ণ করে দিলেন । এই ভেবে তিনি সম্পূর্ণ নীরব থাকলেন । প্রকাশ করলেন না যে, এই পেয়ালা আমি নিজেই বিন ইয়ামিনের থলিতে স্মৃতিচিহ্নস্বরূপ রেখে দিয়েছিলাম । আর ওদিকে বিনইয়ামিনও ইতোপূর্বে তার সম্মানিত ভাই ইউসুফ আ. সম্পর্কে জানতে পেরেছিলেন কাজে এই ঘটনা নিজের মনমতো ঘটেছে দেখে নীরব থাকলেন । ইউসুফ আ.-এর ভাইয়েরা যখন এই ঘটনা প্রত্যক্ষ করলেন, তাদের হিংসা- আক্রান্ত ধমনী নেচে উঠলো । হিংসায় ভর করে তারা এই মিথ্যা কথা বলার দুঃসাহস করলেন যে, বিনইয়ামিন যদি এই পাত্র চুরি করে থাকে, তবে তা বিচিত্র ও বিস্ময়ের ব্যাপার কিছু নয়। কেননা, ইতোপূর্বে তার বড়ভাই ইউসুফও চুরি করেছিলো । হযরত ইউসুফ আ. ভাইদেরকে তার মুখের ওপর মিথ্যা বলতে দেখেও কিছু বললেন না । ধৈর্যের সঙ্গে নীরব থাকলেন । রহস্য প্রকাশ করলেন না । মনে মনে বলতে লাগলেন, তোমাদের জন্য নিকৃষ্টতর অবস্থা এই যে, তোমরা এই ধরনের মিথ্যা দোষারোপ করছো। তোমরা যা- কিছু বলছো, আল্লাহ তাআলা তার প্রকৃত অবস্থা সম্যক অবগত আছেন । অথবা তাদেরকেই সম্বোধন করে বললেন, যেমন কোনো কোনো মুফাস্সির এমন ব্যাখ্যা করেছেন, অর্থাৎ, ভাইদেরকে লজ্জিত করে বললেন, এইমাত্র তোমরা বলছিলে যে, তোমরা চুরির ধারে-কাছেও না। আর এখন তোমরা নিজের অনুপস্থিত ভাইয়ের ওপর চুরির দোষারোপ করছো। এর অর্থ এই দাড়ালো যে, চৌর্যবৃত্তি তোমাদের বংশেরই পেশা । এটা কেমন জঘন্য কাজ যা তোমরা করে যাচ্ছো। কুরআনে ঘটনাটি বিবৃত হয়েছে এভাবে_ GS DSS GH AELE US TTT EB EI UNG (280) Gh El SiN BEG SE LOG 5 তারা ইউসুফ আ.-এর ভাইয়েরা বললো, 'সে যদি চুরি করে থাকে তবে তার সহোদর ভাইও তো পূর্বে চুরি করেছিলো ।'** কিন্তু ইউসুফ প্রকৃত বিষয়টি * হযরত ইউসুফ আ.-এর শৈশবের কোনো ঘটনার প্রতি ইঙ্গিত করে তারা পুনরায় তাকে দোষারোপ করছেন । প্রকৃতপক্ষে তা চুরির কোনো ঘটনা ছিলো না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।