বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউসুফ আলাইহিস সালাম ৪ ৬০ কিনআনের এই কাফেলা মাত্র সামান্য পথই অতিক্রম করেছে, এ-সময় ইউসুফ আ.-এর কর্মচারীরা রাজকীয় বাসন-কোসনের তথ্যানুসন্ধান করে দেখলেন যে, ওখানে একটি রুপার পেয়ালা নেই ৷ তারা ভাবলো, রাজমহলে কিনআনি কাফেলা ছাড়া আর কেউই আসে নি । সুতরাং এই পেয়ালা তারাই চুরি করেছে। তৎক্ষণাৎ তারা দৌড়ে গেলো এবং ডেকে বললো, হে কাফেলার লোকেরা, থামো, তোমরা চোর । ইউসুফ আ.-এর ভাইয়েরা কর্মচারীদের প্রতি মুখ ফিরিয়ে বললেন, আমাদেরকে অযথা দোষারোপ করছো কেনো? আমাদেরকে তো এটা জানতে হবে যে তোমরা কী বস্তু হারিয়েছো ৷ কর্মচারীরা বলতে লাগলো, বাদশাহর একটি রুপার পানপাত্র হারিয়েছে। তাদের মধ্যে একজন (প্রধান কর্মচারী) অগ্রসর হয়ে বললো. যে-ব্যক্তির এই চুরির মালাটির সন্ধান দেবে সে এক উট বোঝাই খাদ্যশস্য পাবে। এই প্রতিশ্রত রক্ষার জন্য আমিই যিম্মাদার থাকলাম । ইউসুফ আ.- এর ভাইয়েরা বললেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তিনি সবকিছু জানেন, আমরা মিসরে ফাসাদ ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে আসি নি। তোমরা জানো, আমরা ইতোপূর্বেও খাদ্যশস্য নেয়ার জন্য এসেছিলাম । আমাদের মধ্যে চুরির অভ্যাস মোটেই নেই । কর্মচারীরা বললো, আচ্ছা, যার কাছে রুপার পানপাত্রটি পাওয়া যাবে তার কী শাস্তি হওয়া উচিত? তারা জবাব দিলেন, সে নিজেই নিজের শাস্তি । আমরা তাকে তোমাদের কাছে সোপর্দ করে দেবো, যেনো সে নিজের অপরাধের প্রতিফল হিসেবে বন্দি হয়। আমার আমাদের এ-জাতীয় অপরাধীকে এ-ধরনের শাস্তিই দিয়ে থাকি । কর্মচারীরা তাদের কথা শুনে প্রথমে অন্য ভাইদের হাওদা ও বস্তাগুলোতে অনুসন্ধান করলো। যখন সেগুলোর মধ্যে পেয়ালাটি পাওয়া গেলো না, অবশেষে তারা বিনইয়ামিনের হাওদা ও বস্তা তল্লাশে করলো বিনইয়ামিনের বস্তায় পেয়ালাটি পাওয়া গেলো । তারা পেয়ালাটি বের করে নিজেদের হাতে নিয়ে নিলো এবং কাফেলাকে শহরের দিকে ফিরিয়ে নিয়ে গিয়ে আযিযে মিসর হযরত ইউসুফ আ.-এর দরবারে বিষয়টি পেশ করলো । হযরত ইউসুফ আ. ঘটনাটির অবস্থা শুনে মনে মনে অত্যন্ত আনন্দিত ও সম্ভুষ্ট হলেন ৷ তিনি আল্লাহ তাআলার এই কাজে শোকর আদায় করলেন ৷ তিনি ভাবলেন, যে- ব্যাপারে আমি উদ্বিগ্ন ছিলাম, অর্থাৎ বিনইয়ামিন আমার কাছে থেকে যাক, তা আমার মাধ্যমে কোনোক্রমেই বাস্তব হয়ে ওঠে নি। আমার সেই উদ্দেশা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।