বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ ৪ ৫৫ সঙ্গী করে দেয়া । আমরা সব দিক থেকে তার সংরক্ষক ও হেফাজতকারী রয়েছি । হযরত ইয়াকুব আ. বললেন, আমি তার ব্যাপারে তেমনই ভরসা করবো, যেমন ভরসা তার ভাই ইউসুফের ব্যাপারে করেছিলাম? আর তোমাদের হেফাজত ও সংরক্ষণ কী? আল্লাহ তাআলাই সর্বোত্তম হেফাজতকারী, তার EM ML SNe UE Lem HUGE HE LU UE os 303 1 LEAT I ale LATO IG (ian te Gi B25) ‘সে (ইয়াকুব) বললো, ‘আমি কি তোমাদেরকে তার (বিনইয়ামিনের) সম্পর্কে তেমন বিশ্বাস (নির্ভর) করবো যেমন বিশ্বাস (নির্ভর) ইতোপূর্বে তোমাদেরকে করেছিলাম তার ভাই (ইউসুফ) সম্পর্কে? আল্লাহই রক্ষণাবেক্ষণে শেষ্ঠ এবং তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু ।' [সুরা ইউসুফ : আয়াত ৬৪| এই কথোপকথন শেষে ইউসুফ আ.-এর ভাইয়েরা তাদের আসবাবপত্র খুলতে শুরু করলেন। তারা দেখতে পেলেন, তাদের মূলধন তাদেরকেই ফেরত দেয়া হয়েছে। এই কাণ্ড দেখে তারা বলতে লাগলেন, হে আমাদের পিতা, এর চেয়ে অধিক আমরা আর কী চাই? খাদ্যশস্যও পাওয়া গেছে আর আমার মূলধন যেমন ছিলো তেমনই ফেরত দেয়া হয়েছে। তিনি তো আমাদের কাছ থেকে খাদ্যশস্যের মূল্যও গ্রহণ করেন নি! এখন আমাদেরকে অনুমতি দিন, পুনরায় আমরা তার কাছে যাবো এবং আমাদের পরিবারবর্গের জন্য সামগ্রী নিয়ে আসবো। বিনইয়ামিনকেও আমাদের সঙ্গে দিন, আমরা তার পূর্ণ হেফাজত করবো। ফলে আর্য অতিরিক্ত এক উট বোঝাই খাদ্যশস্য নিয়ে আসবো। কেননা, আমরা আগেরবার যে-খাদ্যশস্য এনেছি তা সামান্য ৷ আর তাওরাতে"* বর্ণনা করা হয়েছে, হযরত ইউসুফ আ.-এর ভাইয়েরা এবং ইয়াকুব আ. তাদের মূলধন ফেরত দেয়া হয়েছে দেখে ভয় পেয়েছিলেন যে, না জানি এখন আবার নতুন কোনো বিপদ এসে পড়ে। কিন্তু ঘটনাবলির ধারাবাহিক সংঘটন এবং হযরত ইউসুফ আ.-এর * তাওরাত : আবির্ভাব অধ্যায় : www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।