বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন -৩ ৪৫১ সাম্াজ্যের ওপর স্বাধীন ক্ষমতা প্রদান করেন। ঠিক এমন হয়েছে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ক্ষেত্রে ।'* মোটকথা, হযরত ইউসুফ আ. মিসরের পূর্ণ শাসনক্ষমতা লাভ করে বাদশাহর স্বপ্নের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করে দিলেন । এসব ব্যবস্থা চৌদ্দ বছরের মধ্যে কাজে লাগতে পারে এবং রাজ্যের প্রজাবৃন্দ দুর্ভিক্ষের সময়ও ক্ষুধা ও দুর্দশা থেকে রক্ষা পেতে পারে। যেহেতু স্বপ্ন ও তার ব্যাখ্যার প্রসঙ্গে সেসব ব্যবস্থার কথা আপনা আপনিই বুঝা যায়, তাই পবিত্র কুরআন ঘটনার অপ্রয়োজনীয় অংশগুলোকে বর্ণনা করে নি। অবশ্য তাওরাত সেসব বিস্তারিত বিবরণও বর্ণনা করেছে । হযরত ইউসুফ আ. গোটা মিসর দেশে ভ্রমণ করলেন। আর সাত বছরে দেশের জনপদে জনপদে সংগ্রহ করে রাখলেন। অর্থাৎ প্রত্যেক জনপদের পাশের খেতগুলোর শস্য সেই জনপদেই রেখে দিলেন। মোটকথা, হযরত ইউসুফ আ. নদীর অগণিত বালুকারাশির মতো এক অধিক পরিমাণে শস্য সংগ্রহ করে সঞ্চয় করে রাখলেন যে, তার পরিমাণ নির্ণয় করা দুঃসাধ্য হয়ে দাড়ালো । অবশেষে মিসর দেশে চলমান সস্তা ও সচ্ছলতার সাত বছর শেষ হয়ে গেলো এবং দুর্মূল্য ও দুর্ভিক্ষের সাত বছর__যেমন হযরত ইউসুফ আ. বলেছিলেন__শুরু হয়ে গেলো । গোটা দেশে অভাব দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকলো। কিন্তু তখনো মিসরে ঘরে ঘরে খাদাযদবব্য ছিলো । এরপর যখন গোটা মিসর দেশে মানুষ অনাহারে ধ্বংস হতে লাগলো, প্রজাবৃন্দ খাদ্যের জন্য ফেরআউনের দরবারে এসে উপস্থিত হলো এবং খাদ্যের জন্য চিৎকার-চেচামেচি শুরু করলো । ফেরআউন মিসরবাসীকে বললেন, তোমরা ইউসুফের কাছে যাও ৷ সে যা বলে তোমরা তা-ই করো। যখন সারাদেশে আকাল-অনাহার ছড়িয়ে পড়লো, হযরত ইউসুফ আ. যাবতীয় সঞ্চিত শস্যভাণ্ডার খুলে দিলেন এবং মিসরবাসীদের কাছে বিক্রয় করতে শুরু করলেন ধীরে ধীরে দুর্ভিক্ষ ভীষণ আকার ধারণ করলো। আশপাশের মুওয়াদ্দি্ছল কুরআন : সুরা ইউসুফ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।