কাসাসুল কুরআন -৩ ৪ ৪৭ এভাবে ঘোষিত হওয়া ইত্যাদি বিষয় একত্র হয়ে এই উচ্চ মর্যাদাবান ও মহান ব্যক্তিত্বের দর্শনলাভ এবং তার থেকে উপকার লাভের জন্য বাদশাহকে আশিক বানিয়ে দিলো তিনি বললেন_ Ee EOS ‘তাকে (ইউসুফকে অবিলম্বে) আমার কাছে নিয়ে এসো । আমি তাকে বিশেষ করে আমার কাজের জন্য নিযুক্ত করবো । (আমার একান্ত সহচর নিযুক্ত করবো ।)' হযরত ইউসুফ আ.-এর বুদ্ধিমত্তা ও আত্মমর্যাদাবোধ, নি্দোষিতা ও পবিত্রতা এবং জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় দিয়ে কারাগার থেকে বের হয়ে বাদশাহর দরবারে আগমন করলেন । তার সঙ্গে কথোপকথনের পর বাদশাহ হতবাক হয়ে থাকলেন এ-যাবৎ তিনি যার সততা, বিশ্বস্ততা ও প্রতিজ্ঞাপালন ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছিলেন, এখন দেখলেন যে সেই ব্যক্তি প্রজ্ঞা ও বিচক্ষণাতায় অতুলনীয় । বাদশাহ সানন্দে বললেন ‘আজ তুমি আমাদের কাছে মর্যাদাশীল, বিশ্বাসভাজন হলে ৷' এরপর বাদশাহ ইউসুফ আ.-কে জিজ্ঞেস করলেন, আমার স্বপ্নের মধ্যে যে- দুর্ভিক্ষের কথা উল্লেখ করা হয়েছে, সে-ব্যাপারে আমাকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? Bk Eis Sl 2S SE SGC alc “ইউসুফ বললো, ‘আমাকে দেশের ধনভাণ্ডারের ওপর কর্তৃত্ব প্রদান করুন”; আমি তো উত্তম রক্ষক, সুবিজ্ঞ। (আমাকে রাজ্যের পুরো ধনভাণ্ডারের অধিকারী বানিয়ে দিন। আমি রক্ষণাবেক্ষণ করতে সক্ষম এই কাজে বিশেষজ্ঞ ।)' [সুরা ইউসুফ : আয়াত ৫৫! বাদশাহ তা-ই করলেন । ইউসুফ আ.-কে গোটা রাজ্যের আমানতদার ও তত্বাবধায়ক বানিয়ে দিলেন এবং রাজ্যের ক্ষমতার অধিকারী করে দিলেন । তাওরাতে এই ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে * হ্যরত ইউসুফ আ. আসন্ন দুর্ভিক্ষে ন্যায়নীতির মাধামে মানুষকে সাহায্য করার জন্য এই পদ চেয়েছিলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।