কাসাসুল কুরআন -৩ * ৪৫ যাইহোক । হযরত ইউসুফ আ.-এর পবিত্রতা, নিল্পাপতা ও সততার ব্যাপারটি অপবাদ প্রদানকারিণীদের নিজেরদের মুখ থেকেই উচ্চারিত হওয়ার সময় এসে গিয়েছিলো । সুতরাং তা স্পষ্টভাবে প্রকাশ পেয়ে গেলো এবং বাদশাহর দরবারে অপরাধীরা অপরাধ স্বীকার করে বললো যে, ইউসুফ আ. সকল প্রকার আবিলতা ও কলুষতা থেকে পবিত্র তাআলার সত্য পয়গান্বর এবং নিষ্পাপ নবী ছিলেন। সুতরাং তিনি সব ধরনের মলিনতা থেকে পবিত্র ছিলেন। তার পবিত্র জীবনের একটি একটি মুহূর্তকেও কোনো প্রকারের অপবিত্রতা স্পর্শ করতে পারে নি। আল্লাহ তাআলার অদ্ভুত মহিমা লক্ষ করুন, ইউসুফ আ.-এর ঘটনার সঙ্গে যতগুলো মানুষ জড়িত তাদের সবার মুখ থেকে হযরত ইউসুফ আ.-এর সত্তার পবিত্রতা ও নির্দোষিতা স্বীকার করিয়ে নিলেন । প্রবাদ আছে sl Sl out ea ‘উত্তম বিষয় তা-ই যা শত্রুর মুখে প্রকাশ পায় ৷’ আচ্ছা, হযরত ইউসুফ আ.-এর ঘটনার সঙ্গে জড়িত লোক কারা? তারা আযিযে মিসরের স্ত্রীর আত্রীয়_-_এই কয়জন মানুষই কোনো-না-কোনোভাবে অনুসন্ধান ও তদন্তসাপেক্ষে বিষয়টির সঙ্গে জড়িত। এঁদের মধ্যে প্রথমে দৃষ্টিপথে পড়ে যান আযিযে মিসরের স্ত্রীর আত্মীয় । তিনি জ্ঞানবিজ্ঞের মতো জামা ছিন্ন হওয়ার বিষয়টির মীমংসা দিয়ে হযরত ইউসুফ আ.-এর পবিত্রতা প্রকাশ করেন এবং স্ত্রীলোকটিকে অবপরাধী সাব্যস্ত করেন । তারপর প্রকৃত অবস্থা প্রকাশিত হওয়ার পর আযিযও স্বীকার করেন যে, ইউসুফ নিষ্পাপ, নির্দোষ ও পবিত্র । তা ছাড়া তিনি 154 ৬% | ১,১ “ইউসুফ, তুমি বিষয়টি ক্ষমা করো বা উপেক্ষা করো’ বলে ওজরও পেশ করেন এবং নিজের সম্মান রক্ষা করার জন্য এখানেই ব্যাপারটি সমাপ্ত করার আবেদন জানান । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।