হযরত ইউসুফ আলাইহিস সালাম ৪ ৪২ সেই মিসরীয় রমণীদের কথা বললেন যারা হাত কেটে ফেলেছিলো। হযরত ইউসুফ আ. কেনো এমন করলেন? এর দুটি কারণ ছিলো : একটি এই যে, হযরত ইউসুফ আ. যদিও আযিযে মিসরের স্ত্রীর কারণেই অধিক কষ্ট পেয়েছিলেন, কিন্তু কারাগারে প্রেরণের ক্ষেত্রে সেই রমণীদেরও ষড়যন্ত্র ছিলো। কেননা, তাদের মধ্যে প্রত্যেকেই হযরত ইউসুফ আ.-এর প্রতি আশিক ছিলো এবং তাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য অভিলাষী ছিলো। অবশেষে বিফল মনোরথ হওয়ার পর সবাই মিলে আযিযে মিসরের স্ত্রীকে ইউসুফ আ.-কে কারাগারে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করেছে এবং সেটাকে কাজে পরিণত করে ছেড়েছে। এ-কারণেই কারাগারে প্রেরণের ঘটনা সেই রমণীদের ঘটনার পরে ঘটেছিলো । দ্বিতীয় কারণ এই যে, হযরত করেছেন, আমাকে সম্মান দিয়েছেন এবং মর্যাদা প্রদান করেছেন। সুতরাং এটা সঙ্গত নয়, আমি তার স্ত্রীর নাম উল্লেখ করে তার অপমান ও দুর্নামের কারণ ঘটাই । মোটকথা, বাদশাহ ইউসুফ আ.-এর কথা শুনে সেই রমণীদেরকে ডেকে যে ইউসুফকে তোমার প্রতি আকৃষ্ট করার জন্য তাকে প্রেমের ফাদে ফেলার চেষ্টা করছিলে সে বিষয়টির প্রকৃত তথ্য কী? তারা সবাই সমস্বরে বলে উঠলো_ x HE LAE "অদভুত আল্লাহর মাহাত্ম্য, (আল্লাহ না করুন) আমরা তার মধ্যে কোনো দোষ (অসৎ প্রবৃত্তি) দেখি নি ৷’ [সুরা ইউসুফ : আয়াত ৫১ নারীদের এই সমাবেশে আযিযে মিসরের স্ত্রীও উপস্থিত ছিলেন। তিনি তখন আর প্রেমের আগুনে কাচা ছিলেন না; পাকা হয়ে উজ্জ্বল স্বর্ণে পরিণত হয়েছিলেন । তিনি অপমান ও দুর্নামের ভয়কে অতিক্রম করে অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছিলেন । তিনি যখন দেখলেন যে, হযরত ইউসুফ আ.-এর অনিচ্ছাকৃতভাবেই বলে উঠলেন__ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।