হযরত ইউসুফ আলাইহিস সালাম ৪ ৪০ GREE IE AL G53 DGS Bs Css ES G55 5) S525 555 SNS 43 HE WS aS Ys TU BS 0 Gh (৯ ৯2 ‘ইউসুফ বললো, "তোমরা একাধারে সাত বছর ফসল চাষ করবে। এরপর তোমরা যে-শস্য কাটবে তার মধ্যে যে-সামান্য পরিমাণ তোমরা (সারাবছর) খাবে, তা ব্যতীত সব শস্য শীষসহ রেখে দেবে; এরপর আসবে সাতটি কঠিন বছর, এই সাত বছর, যা পূর্বে সঞ্চয় করে রাখবে লোকে তা (সচ্ছল অবস্থার সাত বছরে সঞ্চিত ও রক্ষিত খাবে; কেবল সামান্য কিছু যা তোমরা (বীজ ইত্যাদির জন্য) সংরক্ষণ করবে তা ব্যতীত । তারপর আসবে এক বছর, সে- বছর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সে বছর মানুষ প্রচুর ফলের রস নিংড়াবে”” | [সুরা ইউসুফ : আয়াত ৪৭-৪৯] এটা পবিত্র কুরআনে আলঙ্কারিক মার্জিত ও অলৌকিক কালাম__একই বাক্যে হযরত ইউসুফ আ.-এর স্বপ্লফল বর্ণনা এবং সে-সম্পর্কিত তদবির একসঙ্গেই বর্ণনা করে দিয়েছে । এতে কথার মধ্যে পুনরাবৃত্তির প্রয়োজন পড়ে নি। শরাব পরিবেশনকারী বাদশাহর দরবারে প্রত্যাবর্তন করে এসব বিবরণ শোনালো ৷ বাদশাহ ইতোপূর্বে তার মুখে হযরত ইউসুফ আ.-এর প্রশংসার কয়েকটি বাণী শুনেছিলো। স্বপ্নফল বর্ণনার বিষয়টি দেখে বাদশাহ ইউসুফ আ.-এর ইলম, জ্ঞান, উচ্চ মর্যাদা স্বীকার করে নিলেন এবং অ-দেখা বস্তুকে দেখতে চাওয়ার মতো আগ্রহী হয়ে বললেন, এমন ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো । অবস্থা শুনে হযরত ইউসুফ আ. কারাগার থেকে বাইরে আসতে অস্বীকৃতি জানালেন এবং বললেন, এভাবে কারাগার থেকে বাইরে যাওয়ার জন্য তো আমি প্রস্তুত নই । তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে বলো, তিনি যেনো এই বিষয়টির অনুসন্ধান করেন__সেই স্্রালোকদের কী ১৩ ৩৪-৯৯ শব্দটির অর্থ ফল নিংড়ে রস বের করবে। এখানে তা বাগধারারূপে ব্যবহ্রত হয়েছে। এর অর্থ প্রচুর ভোগ-বিলাস করবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।