বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 03
/ ১০৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউসুফ আলাইহিস সালাম ৪ ২০ তিনি অপবিত্র ও অশ্লীল কাজে লিপ্ত হন এবং আযিযের স্ত্রীর অপবিত্র মনকস্কামনা পূর্ণ করেন? কিন্তু মিসরের সেই স্বাধীনা রমণী যখন দেখলেন, এভাবে হযরত ইউসুফের ওপর জাদু ক্রিয়া করছে না. তখন একদিন তিনি উন্যত্ত হয়ে ঘরের সব দরজা বন্ধ করে দিলেন এবং ইউসুফ আ.-কে পীড়পীড়ি করতে শুরু করলেন_ আমার কামবাসনা পূর্ণ করো। হযরত ইউসুফ আ.-এর জন্য এই সময়টুকু রমণী, সোন্দর্যশিখামণ্ডিত রক্তিম চেহারা, প্রেয়সী নয় বরং প্রেমিক, রূপ ও সাজ-সজ্জার এক অসহনীয় প্রদর্শনী, প্রেয়সীসুলভ ভাবভঙ্গির চাহনি । আর এদিকে হযরত ইউসুফ আ. নিজেও রূপবান নবযুবক, রূপ-সোৌন্দর্যের মাধুর্যের সঙ্গে পরিচিত । সব দরজা বন্ধ । অভিভাবক ও প্রভুর ভয়ের ব্যাপারে মিসরের রানি নিজেই দায়িত্বশীল । কিন্তু এতসব অনুকূল অবস্থা হযরত ইউসুফের হৃদয়ে এক মুহূর্তের জন্যও কি আযিযে মিসরের স্ত্রীর প্রতি বাসনা জাগিয়ে তুলেছিলো? তার অন্তর কি শান্তভাব ত্যাগ করে অস্থিরতা ও চাঞ্চল্যে অধীর হয়ে উঠেছিলো? তার নফস কি হৃদয়জগতে একমুহূর্তের জন্য কম্পন সৃষ্টি করেছিলো? না, কখনোই নয়। তার পরিবর্তে বরং পবিত্রতা ও নিষ্পাপতার প্রতিমূর্তি, নবুওতের আমানতদার, আল্লাহ তাআলার ওহি অবতীর্ণ হওয়ার স্থূল এমন দুটি চিত্তাকর্ষক ও শক্তিশালী দলিল দ্বারা মিসরের সেই নারীকে বুঝিয়েছিলেন, যা হযরত ইউসুফ আ.-এর মতো ব্যক্তিত্বের দ্বারাই সম্ভব ছিলো। যার শিক্ষা ও প্রতিপালক সরাসরি আল্লাহ তাআলার আশ্রয়ে থেকেই হয়েছে। তিনি আযিযে মিসরের স্ত্রীকে জবাব দিলেন, এটা অসনম্ভব। আমি আল্লাহপাকের আশ্রয় প্রার্থনা করছি। আমি তারই নাফরমানি করবো যার মহাপ্রতাপশালী নাম ‘আল্লাহ' এবং যিনি সমগ্র সৃষ্টজগতের মালিক? আর করবো যিনি আমাকে ক্রীতদাসরূপে রাখার পরিবর্তে এই সম্মান ও মর্যাদা দান করেছেন? যদি আমি এমন অশ্লীল কর্ম করি তাহলে তো জালিম বলে সাব্যস্ত হবো । আর জালিমদের জন্য পরিণামে কখনো মঙ্গল নেই । কিন্তু আযিযে মিসরের ওপর এই নসিহতের কোনো ক্রিয়াই হলো না । বরং তিনি তার কামনাকে কার্যকরী রূপদানের ওপরই গো ধরে থাকলেন ৷ তখন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।