কাসাসুল কুরআন -৩ ১৫ কিনআনের কূপ মোটকথা, ইউসুফ আ.-এর ভাইয়েরা মাঠে খেলাধুলা করার বাহানা ইউসুফ আ.-কে মাঠে নিয়ে গেলেন। পূর্বের পরামর্শ অনুযায়ী তারা তাকে এমন একটি কূপের মধ্যে ফেলে দিলেন যাতে পানি ছিলো না । তা দীর্ঘকাল শুষ্ক অবস্থায় ছিলো। ভাইয়েরা বাড়িতে ফেরার সময় ইউসুফ আ.-এর জামায় কোনো জন্তুর রক্ত মাখিয়ে কাদতে কাদতে হযরত ইয়াকুব আ.-এর কাছে এসে বললেন, আব্বা, আপনাকে আমাদের সত্যতা বিশ্বাস করানোর জন্য যতই চেষ্টা করি না কেনো, আপনি কখনো তা বিশ্বাস করবেন না । আমরা দৌড়-প্রতিযোগিতায় একে অন্যের আগে গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টায় মগ্ন ছিলাম ৷ হঠাৎ, একটি নেকড়ে বাঘ এসে ইউসুফকে উঠিয়ে নিয়ে গেলো। হযরত ইয়াকুব আ. ইউসুফ আ.-এর জামাটি দেখলেন তাতে রক্ত মাখানো আছে ঠিকই; কিন্তু কোথাও কোনে ছেঁড়া ছিলো না । কিংবা জামার আচলও ফাড়া ছিলো না। ইয়াকুব আ. সঙ্গে সঙ্গেই প্রকৃত অবস্থা বুঝতে পারলেন। কিন্তু তাদেরকে ধমক দেয়া বা তিরস্কার করা, নিন্দা করা, ঘৃণা করা বা অপদস্থ করা-__কিছুই করলেন না। বরং তিনি নবীসুলভ জ্ঞান ও অন্তর্দৃষ্টি, ধৈর্য ও মার্জনার সুরে বললেন, প্রকৃত অবস্থা গোপন করার চেষ্টা সত্বেও তোমরা তা গোপন করতে পারোনি। পবিত্র কুরআনে বলা হয়েছে _ Oak Hob 50 LLB DT STL OG OE DS pg gsi F133 mm) G5 l SF ELAS ‘তারা তার জামায় মিথ্যা রক্ত লেপন করে এনেছিলো। সে (ইয়াকুব) বললো, ‘না, (তোমরা যা বলছো তা কখনোই নয়) তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনি সাজিয়ে দিয়েছে। সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয় । তোমরা যা বলছো, সে-বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল ৷ (তার কাছেই আমি সাহায্য প্রার্থনা করছি ।' [সুরা ইউসুফ : আয়াত ১৮| ইউসুফ আ. ও দাসতৃ এখানে পিতা ও পুত্রদের মধ্যে এ-ধরনের কথাবার্তা চলছিলো আর ওদিকে হযরত ইউসুফ আ.-এর সঙ্গে ভিন্ন ঘটনা ঘটলো । হেজাযের ইসমাইলি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।