হযরত শুআইব আলাইহিস সালাম ৪ ১০৪ করুন । তাহলে আপনাদের কাছে প্রতিটি ক্ষেত্রে এই সত্যটি স্পষ্ট ও দীপ্তিমান হয়ে উঠবে যে, আম্বিয়ায়ে কেরাম সুস্পষ্ট প্রমাণ প্রদান করছেন, আল্লাহপাকের কুদরতের নিদর্শন মুজেযাসমূহ প্রদর্শন করছেন । তারা ভালোবাসা ও দয়ার আবেগ প্রকাশ করছেন। তাদের দাওয়াত ও তাবলিগের বিনিময়ে জনাসাধারণের ও পর আর্থিক চাপ প্রয়োগ না করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন। কিন্তু এসব ব্যাপার সত্বেও অপর পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে, বিচূর্ণ করে দেবো । আমরা তোমাকে খুন করে ফেলবো । আর যদি আল্লাহর নবী শেষবারের মতো এ-কথা বলেন যে, যদি তোমরা আমার ডাকে সাড়া না দাও, তবে অস্তত আমাদের অস্তিতৃকে সহ্য করো এবং এতটুকু ধৈর্য ধারণ করো যে, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে সত্য ও মিথ্যার ফয়সালা নিজেই করে দেবেন। তখন এর জবাবেও অপর পক্ষ থেকে অস্বীকার, বিদ্বূপ করা হয় এবং এই দাবি করা হয় যে, বেশ, এখন তোমার হেদায়েত ও নসিহত বন্ধ করো। আর যদি তুমি সত্য হও তাহলে আমাদেরকে যে-শাস্তির ভয় দেখাচ্ছো তা এখনই নিয়ে আসো । অন্যথায় আমরা চিরকালের জন্য তোমার ও তোমার মিশনের অবসান ঘটিয়ে দেবো । ৬. সত্য ও মিথ্যা এবং হক ও বাতিলের এটাই সর্বশেষ ধাপ, যার পরে অবাধ্য ও অহঙ্কারী সম্প্রদায়গুলোর জন্য আল্লাহর বিধান, যাকে কর্মফলের বিধান বলা হয়, দুনিয়াতেই চালু হয়ে যায় । তাদেরকে ধ্বংস করে ভবিষ্যতের বংশধর ও সম্প্রদায়গুলোর জন্য উপদেশ ও নসিহত গ্রহণের উপকরণ প্রস্তুত করে দেয় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।